SIR
মৃণাল সরকার,Bengal Liberty: শুধু আধার কার্ডেই নাম উঠবে না ভোটার তালিকায়। বিহারের ধাঁচে বাংলায় হতে চলেছে এসআইআর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিহারে আধার কার্ডকে অতিরিক্ত একটি নথি হিসেবে ধরা হলেও, শুধুমাত্র আধার কার্ড দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠানো যায়নি। একইসঙ্গে আরও ১১ টি নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক।

প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন কমিশনের কর্মকর্তারা (SIR)
নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি হতে চলেছে। পাশাপাশি চলতি মাসেই রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন কমিশনের কর্মকর্তারা। সুষ্ঠভাবে পরিস্থিতিকে স্বাভাবিক রেখে কীভাবে রাজ্যে এসআইআর সম্ভব তা সম্পূর্ণরূপে খতিয়ে দেখতে আসছেন কমিশনের কর্মকর্তারা।
