Dev health update
Bengal Liberty ২৪ এপ্রিল ২০২৬ :
বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে Dev health update। কিছু বিচ্ছিন্ন ঘটনা, প্রার্থীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং সর্বাধিক ভোটের রেকর্ড—সব মিলিয়ে নির্বাচনের প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই সম্পূর্ণ হবে তার মধ্যেই গরম আবহাওয়ার চ্যালেঞ্জের মধ্যেই প্রচারে ব্যস্ত সব পক্ষ। এরই মধ্যে নির্বাচনে সুপার অ্যাকটিভ টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। দূরদূরান্তে ব্যাপক প্রচারে ব্যস্ত থাকলেও, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

হঠাৎ কেন অসুস্থতা Dev health update
দাদাগিরি’ শো-এর জল্পনা থেকে শুরু করে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’—সব জায়গাতেই এখন শুধুই দেব। এরই মধ্যে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে বেহালা ফ্লাইং ক্লাবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দীপক অধিকারী। সাময়িক চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানানো হয়েছে। প্রচণ্ড গরমের কারণেই দেবের হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
দেবের অসুস্থতার খবর জানতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে সমর্থকদের আশা, দ্রুত সুস্থ হয়ে আবার জোরকদমে সমস্ত কাজ সম্পন্ন করবেন সবার ভালোবাসার প্রতীক দেব দা।
