Swapan Samadar
Bengal Liberty:
ভোট পরবর্তী হিংসা ঘটনায় গ্রেফতার হলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (Swapan Samadar)। সূত্রের খবর, এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৫৬ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি স্বপনকে। মঙ্গলবার রাতে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়। আরও কোন অভিযোগ রয়েছে কিনা সেই ব্যাপারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ভারতীয় ন্যায় সংহিতা ধারা অনুযায়ী, ১০৯(১) মারাত্মকভাবে জখম করা, ৩২৪(৪) ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করা, ৩০৫(এ) বাসস্থান বা ক্ষেত্র থেকে বেআইনিভাবে অন্যের সম্পত্তি চুরি করার অপরাধ, ৩৫১(৩) প্রাণনাশের হুমকি দেওয়া, ১১৫(২) স্বেচ্ছায় আঘাত বা চোট পৌঁছানো, ৩(৫) অপরাধমূলক কাজ ইত্যাদি একাধিক মামলা জারি হয়েছে।খুনের চেষ্টা ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে
বিস্তারিত আসছে …

