Dharmendra Pradhan Resignation
Bengal Liberty:
নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে পরীক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন, বিরোধীদের তীব্র চাপ এবং সিজেপি (CJP)-সহ বিভিন্ন মহলের দাবির মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে নিজের ‘ভারাক্রান্ত’ অনুভূতির কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে উনি যখন ইস্তফা দিলেন, তখন আমার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
Suvendu Adhikari

তিনি আরও দাবি করেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষা ব্যবস্থার এক নতুন ভিত্তি গড়ে দিয়েছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের বিশেষ উপকৃত করবে।
“কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়” Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী আরও জানান, পূর্ব ভারতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘মিশন পূর্বোদয়’-এর প্রতি ধর্মেন্দ্র প্রধানের নিষ্ঠা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দূরদর্শী পরিকল্পনার ফলেই জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব ভারত বাড়তি গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Suvendu Adhikari
অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক তর্জাও তুঙ্গে। নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন জোরদার হয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও সিজেপি-সহ একাধিক সংস্থা শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবি তোলে। পরিশেষে, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও ক্রমবর্ধমান চাপের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনা রাজনৈতিক ও শিক্ষা মহলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুনঃ ডোরিনা ক্রসিংয়ে ধুন্ধুমার! সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২, আটক আরও ৯

