Mann Ki Baat
Bengal Liberty: আজ, রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর পর্বে দেশবাসীকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের শুরুতেই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “কার্গিলের কঠিন পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়াকে জয় করে আমাদের সেনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আজও প্রতিটি ভারতীয়কে গর্বিত করে।”
বিশেষ শৌর্য বিজয় যাত্রা (Mann Ki Baat)
বীর জওয়ানদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ বছর শুরু হয়েছে ‘বিশেষ শৌর্য বিজয় যাত্রা’। গত ১৪ জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল র্যালিটি পৌঁছাবে দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এই যাত্রার মূল বার্তা হলো— ‘ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালুট’।

প্রতিরক্ষায় আত্মনির্ভরতা ও বিজ্ঞানে সাফল্য (Mann Ki Baat)
দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস (INS) মহেন্দ্রগিরি নৌসেনায় অন্তর্ভুক্ত হওয়া এবং ডিআরডিও-র (DRDO) বিভিন্ন সফল পরীক্ষার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তির প্রশংসা করেন। পাশাপাশি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে ভারতীয় শিক্ষার্থীদের স্বর্ণপদক জয় এবং বেসরকারি খাতের প্রথম রকেট ‘বিক্রম-১’ (Vikram-1)-এর সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

জল সংরক্ষণ ও স্থানীয় উদ্যোগ (Mann Ki Baat)
অনুষ্ঠানে ‘ক্যাচ দ্য রেন’ (Catch the Rain) অভিযানের মাধ্যমে জল সংরক্ষণের ওপর জোর দেওয়ার পাশাপাশি বিহারে বর্জ্য থেকে বেঞ্চ তৈরি এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘বগু’ মাদুর ও ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রাং’ বাঁচানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

