(Samik Attack on TMC in Singur)
Bengal Liberty:
কারগিল দিবসে শহীদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের সাংস্কৃতিক মানচিত্রকে রাজনৈতিক মানচিত্রে পরিণত করতে হবে। সেই প্রসঙ্গের সূত্র ধরেই তিনি ‘অখণ্ড ভারত’-এর ভাবনা তুলে ধরেন।

Samik Bhattacharjee
এর পাশাপাশি ‘আজাদি’ স্লোগান নিয়ে কড়া অবস্থান জানান শমিক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কয়েক দিন আগে যারা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, তারাই শহরের রাস্তায় ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বা ‘আজাদি’ স্লোগান দিচ্ছে। এহেন পরিস্থিতিতে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

কারগিল দিবসে শহীদদের শ্রদ্ধা জানালেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharjee
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “পুলিশকে বলব, খুব মারুন। যাতে সোজা বাড়ি যেতে না পারে, তার আগে কলকাতায় হলে এনআরএস বা পিজি হাসপাতালের ওপিডি কিংবা ইমার্জেন্সিতে যেতে হয়।”
Samik Bhattacharjee
শমিক ভট্টাচার্য আরও যোগ করেন, কেউ যদি দেশকে টুকরো করার চেষ্টা করে, তবে শুধু আইনের সীমানায় আবদ্ধ থেকে নয়, প্রয়োজনে তার বাইরে গিয়েও সেই চক্রান্ত রুখতে হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘মন কি বাত’-এর ১১২তম পর্বে কার্গিলের শহীদদের স্মরণ প্রধানমন্ত্রীর

