Donald Trump
Bengal Liberty
ফের একবার মার্কিন আদালতে বড় ধাক্কা খেলেন মার্কিন(Donald Trump) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।এইচ-১বি (H-1B) ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত খারিজ করে দিল মার্কিন আদালত। শুক্রবার মার্কিন ফেডারেল আদালত জানিয়েছে, বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লক্ষ মার্কিন ডলার করার যে প্রস্তাব ট্রাম্প প্রশাসন দিয়েছিল, তা বাতিল করা হচ্ছে।

ঘরে-বাইরে চাপে ট্রাম্প(Donald Trump)
এর আগে ৮ জুন বোস্টনের ইউএস কোর্ট অব অ্যাপিলসও কর্মী ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তকে আইনসঙ্গত নয় বলে খারিজ করে দিয়েছিল।এই বিষয়ে ২০ জন ডেমোক্র্যাটপন্থী অ্যাটর্নি জেনারেল আদালতের দ্বারস্থ হন। তাঁদের দাবি ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই নতুন কর-কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,

যা আইনসম্মত নয়।তিন বিচারপতির বেঞ্চ আবেদনকারীদের যুক্তি মেনে নেয়। এই প্রস্তাবে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল। ক্যালিফোর্নিয়াসহ আরও ১৯টি অঙ্গরাজ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানায়।
গ্রহণযোগ্যতা প্রমাণে ব্যস্ত ট্রাম্প(Donald Trump)
এদিকে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চেষ্টার মধ্যেই দেশ-বিদেশে সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। মধ্যপ্রাচ্যের সংঘাতে অতিরিক্ত আর্থিক ব্যয়ের বিষয়েও মার্কিন কংগ্রেসের একাংশের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আদালতে ফের ধাক্কা(Donald Trump)
এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করেও শেষ পর্যন্ত আদালতে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। ফলে তাঁর এই উদ্যোগও আইনি বাধার মুখে পড়ল।সব মিলিয়ে আদালতের রায়, রাজনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট— একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।


