Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: ১২ বছরের ঘুচল অন্ধকার: মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাউরী পরিবারে বিদ্যুৎ সংযোগ

Bengal Liberty: 

দীর্ঘ ১২ বছর ধরে বিদ্যুৎহীন জীবন। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত বাড়িঘর। অবশেষে অবসান হলো সেই দীর্ঘ অপেক্ষার। বিদ্যুৎ সংযোগ পেয়ে নতুন করে স্বস্তির নিশ্বাস ফেলছে পুরুলিয়ার পুঞ্চা থানার লৌলাড়া গ্রামের সাইকেল মিস্ত্রি কৃষ্ণ বাউরীর পরিবার।

Advertisement
Advertisement

ক্ষমতায় আসার পর থেকেই আমজনতার সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেন শুভেন্দু অধিকারী। চালু হয় ‘জনতার দরবার’ কর্মসূচি। আর সেখানেই নিজেদের করুণ অবস্থার কথা জানিয়ে অবশেষে আশার আলো দেখল পুরুলিয়ার এই পরিবার।

 

 

জমির বিবাদে আটকে ছিল বিদ্যুৎ

Suvendu Adhikari

 

পরিবারের দাবি, পাশের বাড়ির সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের কারণে এতদিন বিদ্যুৎ সংযোগ নেওয়া সম্ভব হয়নি। অতীতে একাধিকবার তৎকালীন প্রশাসনের কাছে আবেদন জানিয়েও মেলে নি কোনো সমাধান। গত ১৩ জুলাই কৃষ্ণ বাউরীর স্ত্রী ও মেয়ে সল্টলেকে আয়োজিত শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ গিয়ে বিষয়টি বিস্তারিত জানান। সেদিন তাঁর সঙ্গে সরাসরি দেখা না হলেও অভিযোগটি নথিভুক্ত করা হয়। পরিবারের বক্তব্য, এরপরই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 Suvendu Adhikari
Suvendu Adhikari

‘জনতার দরবার’-এ দরখাস্ত Suvendu Adhikari 

 

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ দপ্তর এবং পুঞ্চা থানার পুলিশের যৌথ উদ্যোগে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়। শুক্রবার বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষ্ণ বাউরীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

 

 সমস্যার দ্রুত সমাধান করল প্রশাসন Suvendu Adhikari 

Advertisement
Advertisement

এত বছর পর ঘরে আলো জ্বলতে দেখে বাউরী পরিবারের সদস্যদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। কৃষ্ণ বাউরী জানান, বহু বছরের জটিলতা কেটে আলো ফেরায় তাঁরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পুরুলিয়ার রিজিওনাল ম্যানেজার রজত কুমার টিকাদার জানান, জমি সংক্রান্ত পুরোনো আইনি জটিলতা মিটিয়ে ওই পরিবারকে দ্রুত বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ডোরিনা ক্রসিংয়ে ধুন্ধুমার! সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২, আটক আরও ৯

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury