Blast: একই কারখানায় তিনবার ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন শ্রমিকরা

Bengal Liberty: 

পূর্ব বর্ধমানের পালিতপুর শিল্পাঞ্চলের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৩ জন শ্রমিক। শনিবার চুল্লি চালুর প্রস্তুতি নেওয়ার সময় আচমকাই এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চুল্লি থেকে গলিত লোহা ছিটকে এসে গায়ে পড়ায় মারাত্মকভাবে আহত হন ওই শ্রমিকরা।

Advertisement
Advertisement

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে পঙ্কজ যাদব ও উমেশ যাদব নামের দুই শ্রমিককে পূর্ব বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। নার্সিংহোম সূত্রে জানা গেছে, আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

Blast
Blast

ফার্নেস ব্লাস্ট করে ছিটকে এলো গলিত লোহা

Blast

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানায় মোট পাঁচটি চুল্লি রয়েছে। শনিবার একটি চুল্লি চালুর প্রস্তুতির সময় সেটিতে লোহার স্ক্র্যাপ ঢোকানোর পরই আচমকা বিস্ফোরণ ঘটে। কারখানার শ্রমিকদের একাংশের দাবি, অতিরিক্ত তাপমাত্রার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকল বাহিনী। তারা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Blast

উল্লেখ্য, গত বছরের ৯ জুনেও একই কারখানায় প্রায় একই ধরনের বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং অন্তত ১৫ জন আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পর কারখানার নামটি পরিবর্তন করা হয়। তারও তিন বছর আগে এই কারখানাতেই ফার্নেস বিস্ফোরণের অন্য একটি ঘটনা ঘটেছিল। বারবার একই কারখানায় এমন প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তিতে শ্রমিকদের নিরাপত্তা ও কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

 

আরও পড়ুনঃ ধর্মতলা ভাঙচুরে ধৃতরা দলের নয়! কলকাতা পুলিশকে জানাল ককরোচ জনতা পার্টি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury