abhisekh banarjee
Bengal liberty: শরীর ফিট রাখতে মমতা দৌড়ান ট্রেডমিলে। সেই রাস্তাই কি এবার ধরলেন অভিষেকও? নাকি নেপথ্য রয়েছে আরও বড় কোনও কারণ! বিস্তর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অনুকরণের রাজনীতি (Abhisekh banarjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বরাবরই শরীর সচেতনতার কথা শোনা যায়। ট্রেডমিলেও দৌঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। সকলকে শরীর ভালো রাখারও পরামর্শ দেন তিনি। এবার সেই পথেই যেন হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়টি ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে কি নতুন কোনও প্রস্তুতি চলছে অভিষেকের? উত্তর খুঁজছে সংশ্লিষ্ট মহল।
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে জিমের পোষেকে নিজের ছবি পোস্ট করেন। সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা। রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।
এখানেই শেষ নয়, অভিষেকের সেই ছবি পোস্ট করেন প্রায়ত বিধায়ক সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেও। ইতিমধ্যেই তা নিয়েও সমালোচনা ঝড় উঠেছে। এর আগেও একাধিকবার সুপ্তির সঙ্গে অভিষেকের ঘনিষ্টতা প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, সাধন পান্ডের মৃত্যুর পর বিধানসভায় ছুটে এসে শ্রেয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল অভিষেককে। বিধানসভা চত্বরে তেমন দেখা যায় না অভিষেককে বলেই সবাই জানেন।
