khaleda zia
Bengal Liberty: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি(BNP)-র চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডনযাত্রা বারংবার জটিলতার সম্মুখীন। রবিবার তাঁর লন্ডনে যাওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় এবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়।
বিএনপি জানিয়েছিল, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে শনিবার এবং রবিবারই অসুস্থ খালেদাকে নিয়ে লন্ডনে উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু পরে জানা যায়, সেই তারিখও পিছিয়ে গিয়েছে। রবিবার খালেদার লন্ডন যাওয়া হচ্ছে না। সূত্রের খবর, সব ঠিক থাকলে ৯ ডিসেম্বর, মঙ্গলবার তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে এয়ার অ্যাম্বুল্যান্স। তবে সবটাই নির্ভর করছে প্রবীণ নেত্রীর শারীরিক অবস্থার উপর। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালেদা জিয়াকে ১৩ ঘণ্টা বিমানে রেখে লন্ডনে নেওয়া সম্ভব হবে কি না, তা পুরোপুরি তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
কথা ছিল, বিএনপি-র নেত্রী খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে। কিন্তু ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে সম্ভব না হওয়ায় এই বিকল্প ব্যবস্থা করেছে কাতার সরকার। বিকল্প হিসাবে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে কাতার সরকার। অন্য দিকে, যে এয়ার অ্যাম্বুল্যান্সটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা ৬ ডিসেম্বরের পরিবর্তে ঢাকায় নামতে পারে ১০ ডিসেম্বর।
কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির এয়ার অ্যাম্বুলেন্সে করেই চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি রেখে কিছুদিন তার চিকিৎসা চলে। অনেকটা সুস্থ হয়ে গত ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরেছিলেন। তবে এবার পরিস্থিতি জটিল হয়ে উঠছে ক্রমশ।

উল্লেখ্য, (khaleda zia)
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে খালেদাকে ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। পূর্বেই খালেদার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা ছিল। পরবর্তীতে হৃদ্যন্ত্রেও সংক্রমণ ধরা পড়ে। তারপরই ৮০ বছরের নেত্রীর অবস্থা শারীরিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বর্তমানে সকলে মিলেই লন্ডনে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে বিদেশযাত্রার উপযোগী রাখতে মরিয়া চেষ্টা করছেন চিকিৎসকেরা। দেশি-বিদেশি বিশেষজ্ঞেরা খালেদার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। খালেদার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে বাংলাদেশের বিএনপি সমর্থকেরা। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও।
