Humayun Kabir on election
Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ (Babri Masjid) তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) । তবে তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পর থেকেই বারবার খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুমায়ুন। হয় তাঁকে জেলে ঢোকানো হবে, নয়তো খুন করা হবে। সেই কারণেই এবার নিজের নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার ভাড়া করলেন তিনি। আগামী ৩ মাস আকাশপথেই ঘুরবেন বলে জানা যাচ্ছে। সেইসঙ্গে বিধায়কের নিরাপত্তায় নিয়োগ করা হচ্ছে হায়দারবাদের ৮ বাউন্সার। তবে হুমায়ুন জানান, এখনও রাজ্যপুলিশের ৩ জন তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সেই কারণে তিনি কৃতজ্ঞ।

বড় ঘোষণা হুমায়ুনের (Humayun Kabir on election)
আজ, মঙ্গলবার ফের ছাব্বিশের নির্বাচন নিয়ে মুখ খুললেন হুমায়ুন। তিনি বলেন, “আমি দল ঘোষণা করব। আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেব। এতগুলো আসন জিতব যে, যে দলেরই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাঁদের শপথ নিতে আমাদের সমর্থন প্রয়োজন হবেই।”

ভবানীপুর-নন্দীগ্রাম আসনে ভোটে লড়ার ডাক (Bhawanipur & Nandigram Candidates)
দল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুনের স্পষ্ট দাবি ছিল – তাঁর বিরোধী শুধু তৃণমূল (TMC) হবে না। বিজেপির (BJP) বিরুদ্ধেও লড়াই জারি রাখবেন তিনি। সেই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একা নন, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করলেন হুমায়ুন। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক (Suspended TMC Leader) জানিয়েছেন, ভবানীপুর (Bhawanipore) এবং নন্দীগ্রাম (Nandigram) দুই জায়গাতেই তিনি জোরদার প্রার্থী দেবেন। এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি! সাসপেন্ডড তৃণমূল নেতার বক্তব্য, নিজের দল বানান বা যাই করুন, এই দুই দলকে হারাতেই তিনি লড়াই চালিয়ে যাবেন। ২০২৬ বিধানসভা ভোটে সেই লড়াই দেখবেন বাংলার মানুষ।
কার্যত বলাই যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতির যে বড় ফ্যাক্টর হতে চলেছে তাঁর দল এই দাবি করে ফেলেছেন হুমায়ুন নিজেই। সেই আবহে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ঘোষণা এখন ভাবাচ্ছে রাজনৈতিক মহলকেও।
