ED Raid
Bengal Liberty , কলকাতা:
রবিবাসরীয় সকালেই শহরে কেন্দ্রীয় সংস্থার হানা ED Raid। বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DC) শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাট অভিযান চালালো ইডি। একই সঙ্গে বেহালায় ব্যবসায়ী সান এন্টারপ্রাইজের এমডি জয় এস কামদারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

অভিযোগের কারণ:
সূত্রের খবর, গত শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার পর উঠে আসে জয় কামদারের নাম। সেখান থেকেই ইডির নজরে আসে একাধিক নাম। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরেই এবার ডিসিপি শান্তনু সিনহা। নাম জড়িয়েছে সিন্ডিকেট ও তোলাবাজির কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর। এবার সিন্ডিকেট ও তোলাবাজির টাকার যোগসূত্র খুঁজে গিয়ে অবশেষে পুলিশের নজর পড়লো কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের ওপর।
অভিযোগ, এই টাকার একটি অংশ অসাধু উপায়ে প্রভাবশালীদের কাছে পৌঁছাত এবং পূর্বেও কয়লা কেলেঙ্কারিতেও এই পুলিশ আধিকারিককে আগে দিল্লিতে তলব করা হয়েছিল।
বিস্তারিত আসছে…
