Delhi terror attack
Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: দিল্লির লালকেল্লার (Delhi Bomb blast) কাছে গত ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণ মামলায় অষ্টম অভিযুক্ত হিসেবে জম্মু ও কাশ্মীরের (Jammu& Kashmir) বারামুল্লার (Baramulla) বাসিন্দা বিলাল নাসির মাল্লাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ওই বিস্ফোরণে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
Delhi Terror Attack Update
এনআইএ-এর (NIA Investiigateion) তদন্তে জানা গেছে, ধৃত বিলাল এই জঙ্গি ষড়যন্ত্রের অন্যতম প্রধান সদস্য। সে বিস্ফোরণের মূল অভিযুক্ত, মৃত ‘জঙ্গি ডাক্তার’ উমর উন নবীকে আশ্রয় দিয়েছিল, তাকে লজিস্টিক সহায়তা প্রদান করত এবং প্রকৃত ষড়যন্ত্র ও অভিযুক্তদের পরিচয় আড়াল করার জন্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই বিস্ফোরণের পেছনে ‘জঙ্গি ডাক্তারদের’ একটি নেটওয়ার্কের যোগ রয়েছে। একজন ‘জঙ্গি ডাক্তার’ বিদেশে বিলাসবহুল জীবনযাপনের লোভে এই নেটওয়ার্কে যুক্ত হয়েছিল এবং ভিসা নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিল। বিস্ফোরণের সাত দিন আগে সে পাসপোর্ট যাচাইকরণের জন্য আবেদনও করেছিল, কিন্তু পুলিশের রিপোর্টের অভাবে সে দেশ ছাড়তে পারেনি। অপর ‘জঙ্গি ডাক্তার’ মুজম্মিল আহমেদ এবং তার নেটওয়ার্কের অন্যান্য ডাক্তারদের গ্রেফতার করা হয়েছে। এই মামলার তদন্তের অংশ হিসেবে আল-ফালহা বিশ্ববিদ্যালয়ে ওই মহিলা ডাক্তারের লকার পরীক্ষা করে আরব দেশগুলির মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে এনআইএ।
এনআইএ এই বিস্ফোরণের সম্পূর্ণ ষড়যন্ত্র উন্মোচন করতে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে।
