Education Depertment
Bengal Liberty
দেশজুড়ে প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে (Education Depertment)। সেই আবহে শিক্ষামন্ত্রকে বড় প্রশাসনিক রদবদল করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, শিক্ষা সচিব বিনীত জোশিকে সরিয়ে সেই জায়গায় নরেশ পাল গঙ্গওয়ারকে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পরিবর্তে বিনীত জোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা দফতরে রদবদল Education Depertment
২০২৫ সালের জানুয়ারিতে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিনীত জোশি। বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রদবদল ১৩টি নতুন নিয়োগ এবং চারটি ইন-সিটু পদোন্নতি-সহ বৃহত্তর প্রশাসনিক পরিবর্তনের অংশ। এই রদবদলে গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

দেশ জুড়ে ছাত্র আন্দোলন
দেশজুড়ে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলির আন্দোলনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নফাঁসের ঘটনায় উদাসীনতা দেখানোর কারণেই শিক্ষা সচিবকে সরানো হয়েছে। তাঁর কথায়, “প্রশ্নফাঁসের ইস্যুতে উদাসীনতার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা সচিবকে বদলি করেছেন। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের পাশাপাশি যাঁরা অবহেলা বা উদাসীনতা দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাই মোদির গ্যারান্টি।”

এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, প্রশ্নফাঁস রুখতে এবং দোষীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

