CJP Protest: ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পরিণতি এটাই’, স্বতন্ত্র ভরদ্বাজ গ্রেফতার হতেই সিজেপি সমর্থকদের খোলা চিঠি

Bengal Liberty:

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভে শামিল পড়ুয়া নিশু আজ়াদের বাবাকে মারধরের অভিযোগে নেটপ্রভাবী স্বতন্ত্র ভরদ্বাজকে উত্তরপ্রদেশ থেকে আটক করেছে দিল্লি পুলিশ। আর তাঁর গ্রেফতারের পরই খোলা চিঠি প্রকাশ করলেন সিজেপি সমর্থকরা। সেই চিঠিতে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা এবং অন্ধ রাজনৈতিক আনুগত্যের পরিণতি নিয়ে সরব হয়েছেন তাঁরা।

Advertisement
Advertisement

সতর্ক করল সিজেপি (CJP Protest)

 

সিজেপি সমর্থকদের বক্তব্য, রাজনৈতিক দলের নেতাদের প্রতি অন্ধ আনুগত্য দেখিয়ে সাধারণ মানুষ অনেক সময় এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়েন, যার দায় শেষ পর্যন্ত তাঁদেরই নিতে হয়। ভরদ্বাজের ঘটনার প্রসঙ্গ তুলে তাঁদের প্রশ্ন, বিপদের সময় যাঁদের রাজনৈতিক ‘বাবা-দাদা’ হিসেবে ভরসা করা হয়, তাঁরা আদৌ কতটা পাশে থাকেন?

খোলা চিঠিতে সিজেপি আরও দাবি করাছে, যে সমস্ত রাজনৈতিক নেতা বা মন্ত্রীর নাম ভরদ্বাজ তাঁর ভাইরাল ভিডিয়োয় উল্লেখ করেছিলেন, তাঁরা তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেননি। বরং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপই হয়েছে বলে কটাক্ষ সিজেপি সমর্থকদের।

CJP Protest
CJP Protest

বিজেপিকে খোঁচা (CJP Protest)

 

চিঠিতে বিজেপি ও আরএসএসের প্রতি অন্ধ আনুগত্যের বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে ‘সিঁড়ি’ হিসেবে ব্যবহার করা হয় এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাঁদের দায়িত্ব নেওয়া হয় না। তাই রাজনৈতিক দলের হয়ে এমন কোনও কাজ না করার আবেদন জানানো হয়েছে, যার প্রভাব পড়তে পারে নিজের পরিবার ও ভবিষ্যতের উপর।

উল্লেখ্য, একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে স্বঘোষিত হিন্দুত্ববাদী ভরদ্বাজ দাবি করেন যে, তিনি প্রতিবাদ চলাকালীন সঞ্জয় কুমারের (নিশুর বাবা) ‘মাথা ফাটিয়ে দিয়েছেন’ এবং তাঁকে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন। এরপরই ফের রাস্তায় নামে সিজেপি সমর্থকরা। শুক্রবার সিজেপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা, সাংসদ চন্দ্রশেখর আজ়াদ রাবণ ও পাপ্পু যাদব এ দিন পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছে ভরদ্বাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।

 

কোকরোচদের দাবি (CJP Protest)

 

এই প্রেক্ষিতেই সিজেপি সমর্থকদের বার্তা, রাজনীতির অন্ধ নেশার পরিবর্তে পরিবার, নিজের ভবিষ্যৎ এবং বিচারবুদ্ধিকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁদের দাবি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার আশায় আইনবিরুদ্ধ বা বিতর্কিত কাজে জড়িয়ে পড়লে বিপদের সময় পাশে দাঁড়ানোর লোক নাও মিলতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ যাদবপুরে আক্রান্ত ২ বিজেপি কর্মী, কাঠগোড়ায় তৃণমূল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury