BJP Workers Attacked
BJP Workers Attacked

BJP Workers Attacked : যাদবপুরে আক্রান্ত ২ বিজেপি কর্মী, কাঠগোড়ায় তৃণমূল

Bengal Liberty : খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি কর্মী। যাদবপুর থানার অন্তর্গত লালকা মাঠ এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (BJP Workers Attacked)। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পথে লালকা মাঠের কাছে অসামাজিক কার্যকলাপ দেখতে পেয়ে প্রতিবাদ করেন সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের জেরে দু’জনেরই মাথায় চোট লাগে। ঘটনায় শুক্রবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ (BJP Workers Attacked)।

Advertisement
Advertisement

বচসা থামাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী (BJP Workers Attacked)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ লালকা মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মী সৌম্যদীপ সাহা। সেই সময় রাস্তার ধারে এক যুগলকে তীব্র বচসায় জড়াতে দেখেন তিনি। তাঁদের অন্য কোথাও গিয়ে কথা বলার অনুরোধ করেন সৌম্যদীপ। অভিযোগ, এরপরই আচমকা তাঁর উপর চড়াও হয় কয়েকজন। অভিযোগ, আধলা ইট দিয়ে সৌম্যদীপের মুখে আঘাত করা হয়। ইটের আঘাতে তাঁর মুখ ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। এরপর সৌম্যদীপ তাঁর কয়েকজন সহকর্মীকে ঘটনাস্থলে ডাকেন। বিজেপি কর্মীরা সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় বিজেপি যুব মোর্চার এক সাধারণ সম্পাদকও আহত হন। পরে দু’জনকেই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

Advertisement
Advertisement

রাজনৈতিক আক্রোশের অভিযোগ (BJP Workers Attacked)

বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, লালকা মাঠ এলাকায় দীর্ঘদিন ধরেই মদ ও নেশার আসর বসে এবং অসামাজিক ব্যক্তিদের আনাগোনা রয়েছে। সেই সব কাজের প্রতিবাদ করার কারণেই তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি বিজেপির। দলের যুব মোর্চার সভাপতির আরও দাবি, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিল। ঘটনার পর শনিবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। তবে বিজেপির সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/05/mostafijur-rahaman-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury