Supreme Court Student Protests
Supreme Court Student Protests

Supreme Court Student Protests: ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়ন: সোমবার জরুরি শুনানির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Bengal Liberty: দেশজুড়ে প্রশ্নফাঁস ও ছাত্র বিক্ষোভের মুখে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং নির্যাতনের অভিযোগ তুলে দায়ের হওয়া দুটি মামলা শুনানির জন্য গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Advertisement
Advertisement

জরুরি শুনানির আবেদন (Supreme Court Student Protests)

এদিন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির জরুরি শুনানির আর্জি জানান। তিনি আদালতকে জানান, যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ লাগাতার অতিরিক্ত বলপ্রয়োগ করছে। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটায় পুলিশকে নিয়ন্ত্রণে আনতে আদালতের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisement
Advertisement

আদালতের নির্দেশ (Supreme Court Student Protests)

আইনজীবীর যুক্তি ও বিষয়ের গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি জানান যে, মামলাগুলি তালিকাভুক্ত করে শুনানির ব্যবস্থা করা হবে। এরপরই আগামী সোমবার এই মামলার শুনানির নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ নিউ টাউনে হকারদের নিয়ে বৈঠকে বসছে NKDA

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury