Mamata Banerjee SIR
Bengal liberty, ১১ ডিসেম্বর, ২০২৫: SIR-এর ফর্ম ফিলআপ ও জমা করার শেষ দিন আজ, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাত বারোটার মধ্যে এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ করতে হবে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তিনি নিজে এখনও SIR-এর এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিলআপ করেননি বলে জানিয়ে ছিলেন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী ফর্ম ফিলআপ না করার ব্যখ্যাও দেন। অথচ শেষ দিনেই এনামুরেশন ফর্ম ফিলআপ করলেন মমতা!

মমতার ব্যাখ্যা (Mamata Banerjee SIR)
মমতা বলেন, ‘শুনুন আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকেও আজকে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভালো।’
SIR নিয়ে এ দিনের সভা থেকে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। মমতা বলেন, ‘এত খিদে ভোটের দু’মাস আগে SIR করছে!’
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাসভবনে যথাসময়ে BLO গিয়ে SIR ফর্ম পৌঁছে দিয়েছিলেন। তবে মমতা জানিয়েছিলেন, বাংলার সমস্ত মানুষ যতদিন না পর্যন্ত SIR-এর ফর্ম ফিলআপ করে জমা করবেন, সকলের এই প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হবে, তিনি নিজের ফর্ম ফিলআপ করবেন না। তবে বাংলার মানুষকে এনুমারেশন ফর্ম ফিলআপ করার কথা বার বার মনে করিয়ে দিয়েছেন তিনি। কারোর নাম বাদ গেলে তিনি যে ছেড়ে দেবেন না সেই নিয়ে বারংবার হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
বিশেষজ্ঞদের মত, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি একজন ‘চিহ্নিত ভোটার’। আগে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত। তাই তিনি ফর্ম ফিলআপ না করলেও অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয় ভাবেই নাম নথিভুক্ত হয়ে যায়।
প্রকাশ্যে SIR এর বিরোধিতা করে শেষ দিনে নিজেই SIR-এর এন্যুমারেশন ফর্ম পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অথচ SIR বিরোধিতা করে প্রকাশ্যে বক্তৃতা রেখেছিলেন মুখ্যমন্ত্রী, মিছিলে হেঁটে ছিলেন সাথে ছিল তৃণমূল সমর্থকরা।
