Dhakuria book fair 2025
Bengal Liberty: বইপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষ আয়োজন দক্ষিণ-পূর্ব কলকাতা সম্মিলনীর। ৮ দিন ব্যাপী ঢাকুরিয়ার তনুপুকুরে ময়দানে অনুষ্ঠিত হবে এই বই মেলা। সময়সীমা দুপুর ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত।

রয়েছে সুলভ দামে ইংরেজি-বাংলা’সহ নানান ভাষার বিপুল বইমেলার সম্ভার। মেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল ভিজেবইয়ের স্টল। বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত বইগুলি পুনরায় পাঠ যোগ্য করে তুলে পাঠকদের হাতে একটি করে বই বিনামূল্যে তুলে দিচ্ছিলেন উদ্যোক্তারা।
মেলার বুক স্টলগুলিতে বিভিন্ন পাবলিকেশনের প্রকাশিত বই পাওয়া যাচ্ছে। তার মধ্যে পরিচিত নাম গুলি হল – আনন্দ পাবলিশার্স, মিত্র ও ঘোষ পাবলিশার্স, দেশ পাবলিশার্স, দেব সাহিত্য, সঞ্চার, প্রতিক্ষন। এছাড়া লিটিল মেগাজিনের মধ্যে ছিল – নবান্ন প্রকাশনী, নাস্তিক প্রকাশনী, বিজ্ঞান মঞ্চ।
শুধু বই নয়, মেলার ফুড স্টলগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। বইপ্রেমীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের ভিড় জমাতে দেখা গিয়েছে তনুপুকুর মাঠে।
