Anant Ambani to host Lionel Messi
Bengal Liberty: ভারত সফর শেষে আজই দেশে ফেরার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু তা হচ্ছে না। শেষ মুহুর্তে মেসির সফরসূচিতে বিরাট বদল । আর্জেন্তিনীয় কিংবদন্তি ফুটবলারের ভারত সফরের মেয়াদ বাড়ল।
মেসির সফরসূচির পরিবর্তন (Anant Ambani to host Lionel Messi)
সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান পর্ব শেষ করে মেসি গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির নিজস্ব পশু সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’য় যাবেন (messi visit bantara)। সেখানেই এক রাত কাটানোর কথা রয়েছে তাঁর। মেসি ও তাঁর সফরসঙ্গীদের আপ্যায়ন করবেন খোদ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani to host Lionel Messi)।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই ‘বনতারা’ পরিদর্শন করেছিলেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আম্বানির এই পশু সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। এবার সেই দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ গেলেন না লিওনেল মেসিও (Anant Ambani to host Lionel Messi)।
সফরের সমাপ্তি (Anant Ambani to host Lionel Messi)
উল্লেখ্য, আজ, সোমবার দিল্লিতে ‘GOAT India Tour 2025’-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়। জয় শাহের হাত থেকে বিশেষ উপহার নেন মেসি। মেসির ভারত সফর শুরু হয়েছিল কলকাতা থেকে। যদিও রাজ্যের নেতা-মন্ত্রী ও আমন্ত্রিতদের ভিড়ের ঠেলায়, হাজার হাজার টিকিট কাটার পরও মেসিকে স্বচক্ষে দেখার সুযোগ মেলে না স্টেডিয়ামে আগাত দর্শকদের। এরপর ফুটবলের এই রাজপুত্র উড়ে যান হায়দ্রাবাদে। সেখান থেকে যান মুম্বাইতে। তারপর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগদান করেন মেসি।
