West Bengal weather forecast
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: বড়দিনে শীতের আমেজ (West Bengal weather forecast)। ১৫ ডিগ্রির নীচে নেমেছে কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল, বুধবার ভোরে ১৪ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপট বাড়ার কথাও আজ, বৃহস্পতিবার থেকেই। এদিন থেকেই দক্ষিণবঙ্গবাসীকে কাবু করতে চলেছে শীত।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)

ডিসেম্বরের শেষে দক্ষিণবঙ্গে শেষমেশ শীতের কামড়। বড়দিনে শীতের আমেজ আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার মুক্তি। আরও জাঁকিয়ে পড়বে শীত। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পুরুলিয়াতে তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। বীরভূম, বাঁকুড়াতেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। সেইসঙ্গে থাকবে ঘন কুয়াশা। আগামী ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত সব জেলাতেই পারদ পতন হবে। এরপর ২৮ ডিসেম্বর, রবিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। আজ বড়দিনে কলকাতায় (Kolkata) দিনের তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
শীতের দাপটে কাবু উত্তরবঙ্গবাসী। উত্তুরে হাওয়ার দাপটে কামড় বসাবে শীত। সই সঙ্গে ঘন কুয়াশার দাপট। আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামবে। উপরের পাঁচ জেলাতে তাপমাত্রা থাকতে পারে ৯-১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কুয়াশার জেরে দৃশ্যমানতা নামবে। উত্তরবঙ্গেও গোটা ডুয়ার্স জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট। মালদহ-সহ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে (West Bengal weather forecast)।
