Suvendu Slams Police at Nandigram
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর, নন্দীগ্রাম: বিজেপি নেতার ভাইকে গ্রেফতারির অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানায় পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Police at Nandigram)। ‘বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ’। ‘কোনও নোটিস না দিয়েই থানায় তুলে এনেছে পুলিশ, কারণ কি? না তাকে তৃণমূলে যোগ দিতে হবে’। এমনটাই অভিযোগ করেন বিরোধী দলনেতা। ঘটনার প্রেক্ষিতে নন্দীগ্রাম থানায় ঢুকে রাজ্য পুলিশের (WBP) বিরুদ্ধে তীব্র অভিযোগ জানিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Slams Police at Nandigram) । তাঁর অভিযোগ, পুলিশ এক বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে।
কী হয়েছিল?
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই মিছিলে যে ট্যাবলো (Tablo) ছিল তা ভাঙচুর করেছে বিজেপির লোকেরা। সেই সূত্রেই দলীয় কর্মী তথা মণ্ডল সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। তবে বিজেপির (BJP) পাল্টা অভিযোগ (Suvendu Slams Police at Nandigram), মিথ্যে মামলায় ফাঁসিয়ে এই গ্রেফতারি করেছে পুলিশ। ট্যাবলো ভাঙচুর বিজেপির কেউ করেনি, এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মাত্র।
পাশাপাশি বিজেপি মণ্ডল সভাপতির পরিবারকে হেনস্থারও অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে ওই বিজেপি কর্মীর পরিবারের লোজকজন। অভিযুক্ত বিজেপি কর্মীর পরিবারের দাবি, গ্রেফতার করার সময় পুলিশ সিভিল ড্রেসে এসেছে এবং তাঁদের বডিক্যামও ছিল না। যা আইনি নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ (Suvendu Slams Police at Nandigram), এই ধাঁচেই পুলিশ আইন ভঙ্গ করছে। পুলিশ এমন আচরণ করেছে যা মোটেই আইনের আওতায় নেই।
পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Slams Police at Nandigram)
আজ, শনিবার নন্দীগ্রাম থানায় হাজির হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Slams Police at Nandigram) বলেন, “চটিচাটা পুলিশ… মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে”। আগামী এপ্রিল মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না এবং তাঁর বিরোধী দল BJP রাজ্যে শক্তিশালী অবস্থান গড়ে তুলবে- যা পরিস্থিতির “ফল” হিসেবে পুলিশের ব্যবহারের প্রতিক্রিয়াও প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের (Suvendu Slams Police at Nandigram)

এই গোটা ঘটনায় জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন ও রাজ্যপালকে ট্যাগ করে নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা (Suvendu Slams Police at Nandigram)। বিরোধী দলনেতার অভিযোগ মতো নন্দীগ্রামে পুলিশি ‘অত্যাচার’-এর রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। নন্দীগ্রামে তফশিলি পরিবারের মহিলাকে পুলিশি অত্যাচারের অভিযোগ। ‘মহিলার সঙ্গে নাবালকের উপরেও পুলিশি অত্যাতারের অভিযোগে স্তম্ভিত’। ‘এব্যাপারে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে’। ‘মহিলাদের উপর ক্ষমতার অপব্যবহার করা হলে বরদাস্ত করা হবে না’। নন্দীগ্রামের এই ঘটনায় নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের।
