Nusrat Jahan ED summon
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের ইডির তলব Nusrat Jahan ED summon। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে ফের তলব করল ইডি। আগামী ২২ এপ্রিল, বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে।

বাংলাদেশে গম পাচার ফের ইডির তলব Nusrat Jahan ED summon
ইডি সূত্রে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলার তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই নুসরত জাহানকে ফের ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের অনুমান, তাঁর সাংসদ থাকাকালীন সময়ে সীমান্ত এলাকায় ঘটে যাওয়া কিছু ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তাঁর কাছে থাকতে পারে। বিশেষ করে, বাংলাদেশে গম পাচারের অভিযোগে সীমান্তে একাধিক ট্রাক আটক হওয়ার ঘটনাটি এখন তদন্তের অন্যতম ফোকাস। ওই সময় বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন নুসরত। ফলে ওই ঘটনার প্রশাসনিক বা রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তাঁর কাছ থেকে তথ্য জানতে চাইছে ইডি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর ইডি তাঁকে একটি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। ১২ সেপ্টেম্বর ২০২৩ সিজিও কমপ্লেক্সে দীর্ঘ ৬ ঘন্টা ধরে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ ছিল, একটি রিয়েল এস্টেট সংস্থা বয়স্ক মানুষদের সস্তায় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল, আর সেই সংস্থার সঙ্গে একসময় ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন নুসরত জাহান।

সংসদের পাচারচক্রযোগ, অনুমান ইডির
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাংশের মতে, এই পাচারচক্রের সঙ্গে রেশন ব্যবস্থার দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় এবার ফের যুক্ত হল প্রাক্তন তৃণমূল সংসদের নাম। যদিও এই তলব নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নুসরত জাহান। তিনি ইডির সামনে হাজিরা দেবেন কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই তলব ঘিরে নতুন করে চাপ বাড়তে পারে শাসকদলের উপর। অন্যদিকে, তদন্তকারীরা জানিয়েছেন, সম্পূর্ণ প্রমাণ ও তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
