Bike Rally Restriction
Bengal Liberty, কলকাতা:
মাত্র ২দিন অপেক্ষা, তারপরেই রাজ্যে নির্বাচন। ফের নির্বিঘ্ন ভোটের স্বার্থে কড়া পদক্ষেপ নিলো কমিশন Bike Rally Restriction। তবে এবারে নিষেধাজ্ঞা আরোপিত হলো রাজ্যে মোটরসাইকেল চলাচলের ওপর মূলত ভোটারদের ভয় দেখানো বা বাইক বাহিনীর দাপট রুখতেই নতুন করে নিয়ম আরোপিত করলো নির্বাচন কমিশন।

ভোটের ২ দিন আগে গুরুত্বপূর্ণ নিয়মাবলী Bike Rally Restriction
নিয়মানুসারে, ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ‘পোলিং ডে-২’ থেকে কোনো ধরণের বাইক র্যালি বা মিছিল বের করা যাবে না, অর্থাৎ বাইক র্যালি সম্পূর্ণ বন্ধ থাকবে। রাতে বাইক চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে, যেমন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো নিষেধ। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা বা কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলে এই নিয়মে ছাড় মিলবে । সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে আরোহী বসিয়ে যাতায়াত করা যাবে না । তবে স্কুল পড়ুয়াদের যাতায়াত বা জরুরি প্রয়োজনে এই নিয়মে ছাড় রয়েছে।

ভোটের দিনের নিয়মাবলী
ভোটের দিন অর্থাৎ ‘পোলিং ডে’-তে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য পরিবারের সদস্যকে বাইকের পিছনে বসিয়ে যাতায়াত করতে পারবেন । তবে অবশ্যই চিকিৎসা বা জরুরি প্রয়োজনেও এই ছাড় কার্যকর থাকবে ।
প্রশাসনের অনুমতি
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কোনো বিশেষ কারণে বা এই বিধিনিষেধের বাইরে বিশেষ ছাড় বা অনুমতির প্রয়োজন হলে অবশ্যই স্থানীয় পুলিশ স্টেশন থেকে লিখিত অনুমতির প্রয়োজন। জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ম সর্বজনবিদিত, কোনো ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হোক বা সাধারণ মানুষ, আইন যেন লঙ্ঘিত না হয় এবং সর্বত্র কড়া নজরদারি রাখা।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়মুক্ত সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
