Pahalgam attack mastermind
Bengal liberty Desk: কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam, Kashmir)—পর্যটকদের ভিড়, পাহাড়ঘেরা শান্ত উপত্যকা—এক মুহূর্তে বদলে গিয়েছিল মৃত্যুপুরীতে (Pahalgaon attack)। ভারতের সাম্প্রতিক জঙ্গি হামলাগুলির মধ্যে অন্যতম ভয়াবহ করে তুলেছিল। দেশ জুড়ে প্রশ্ন ওঠে—এই হামলার নেপথ্যে কারা, আর সীমান্তের ওপার থেকে কি কোনও মদত ছিল? এবার প্রকাশ্যে পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত (Pahalgam attack mastermind)।

মূল ষড়যন্ত্রকারীর নাম (Pahalgam attack mastermind)
পহেলগাঁও হামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) চার্জশিট জমা দেওয়ার পর প্রথম বার স্পষ্ট ভাবে এক ব্যক্তির নাম সামনে আনে। সেই চার্জশিটে এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানি জঙ্গি সইফুল্লা কাসুরি (Pakistani terrorist Saifullah Kasuri) ওরফে সাজিদ সইফুল্লার (Sajid Saifullah) নাম। তিনি লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর প্রধান বলে জানিয়েছে এনআইএ।
পাকিস্তানে প্রকাশ্যে সইফুল্লা! (Pahalgam attack mastermind)
পহেলগাঁও হামলার দায়ে অভিযুক্ত হওয়ার পর সইফুল্লাকে পাকিস্তানের মাটিতে প্রকাশ্যে দেখা যাওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে কোনও তারিখ উল্লেখ নেই, তবে দাবি করা হয়েছে এটি পাকিস্তানের একটি স্কুলের অনুষ্ঠানের দৃশ্য, যেখানে অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন সইফুল্লা।

পাক সেনার সঙ্গে যোগাযোগের দাবি, ভারত নিয়ে হুঁশিয়ারি (Pahalgam attack mastermind)
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সইফুল্লা নিজেই পাক সেনাবাহিনীর (Pakistan Army) সঙ্গে যোগাযোগের দাবি করেন। তাঁকে বলতে শোনা গেছে, “পাক সেনা আমাকে নিয়মিত আমন্ত্রণ জানায়। নিহত পাক সেনাদের জনাজার নামাজ় পাঠ করার জন্যও আমাকে ডাকা হয়।”
ভিডিয়োতে সইফুল্লা ভারতের বিরুদ্ধেও মন্তব্য করেন। তাঁর দাবি, ভারত তাঁকে ভয় পায়। পাশাপাশি তিনি জানান, কাশ্মীর নিয়ে তাঁর সংগঠনের কাজ আরও জোরদার হবে এবং ‘কাশ্মীর মিশন’ থেকে তাঁরা কখনও পিছপা হবেন না। এর আগেও ভারতের ‘সিঁদুর অভিযানে’ জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করে তিনি বলেছিলেন, “ভারত ভুল করেছে।”
পাকিস্তানের কাসুরের বাসিন্দা সইফুল্লা। এনআইএ চার্জশিটে জানানো হয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কাসুর জেলার বাসিন্দা সইফুল্লার মাথার দাম ১০ লক্ষ টাকা। তাঁকে ধরতে সহায়তা করলে এই আর্থিক পুরস্কার দেওয়া হবে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে তাঁকে নিষিদ্ধ জঙ্গি হিসেবেও ঘোষণা করা হয়েছে। তদন্তকারীদের দাবি, পহেলগাঁও হামলার সময়ই সইফুল্লার সঙ্গে পাক সেনার যোগাযোগের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এ বার প্রকাশ্যে পাক সেনার আমন্ত্রণের কথা বলায় সেই সন্দেহ আরও জোরালো হল।
