Gangasagar Mela
Bengal Liberty Desk , ১৪ জানুয়ারি , কলকাতা – মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরের পুণ্যস্নান(Gangasagar Punya Snan) এক আধ্যাত্মিক মিলনক্ষেত্রে পরিগণিত হয়। দেশ বিদেশ থেকে অগণিত সাধু সন্ন্যাসী উপস্থিত হয় পুণ্য সঞ্চয়ের আশায়। লক্ষ লক্ষ পূণ্যার্থী ও ভক্তসমাগমে মুখর হয়ে ওঠে গঙ্গাসাগরের পূণ্যভূমি।

পূণ্যস্নানের সময়
ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, সময় বিকেল ৩টে ৭ মিনিটে শুরু সংক্রান্তি। তাই রাজ্যজুড়ে বুধবার পালিত হচ্ছে গঙ্গাস্নান(Gangasagar Punya Snan)। ভোররাত থেকেই গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে পুণ্যস্নানে অংশ নেন ভক্তরা। শাস্ত্রমতে, মকর সংক্রান্তির দিনে এই পুণ্যস্নান করলে পাপক্ষয় হয় এবং জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও আত্মিক মুক্তি।

পূণ্যস্নানের পূণ্যস্থান
কপিলমুনির আশ্রমে চলে বিশেষ পূজা, যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান। গঙ্গাসাগর(Gangasagar Punya Snan) মেলা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে একদিকে যেমন দেখা যায় সাধুদের ধ্যান ও তপস্যা, তেমনি অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে আসা সাধারণ মানুষের আনন্দ, ভক্তি ও উৎসবের আবহ। ঘাটে ঘাটে ভেসে ওঠে শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ আর ভক্তিগীতির সুর।

গঙ্গাস্নানের মাহাত্ম্য(Gangasagar Punya Snan)
মকর সংক্রান্তির দিনে পুণ্যস্নান(Gangasagar Punya Snan) করলে পাপক্ষয় হয় এবং জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও আত্মিক মুক্তি। গঙ্গাসাগরের এই পুণ্যস্নান শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উদযাপন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আজও সমানভাবে জীবন্ত, সমানভাবে প্রাসঙ্গিক।
