Board of Peace for Gaza
Bengal Lliberty Desk, ২৩ জানুয়ারি: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রস্তাবিত নতুন আন্তর্জাতিক শান্তি উদ্যোগ ‘বোর্ড অফ পিস’ (Board of Peace for Gaza)-এর সূচনাপর্বেই স্পষ্ট হয়ে উঠল বিশ্ব রাজনীতির বিভাজনরেখা। আমেরিকার ডাকে সাড়া দিয়ে কিছু দেশ এই উদ্যোগে শামিল হলেও, একাধিক গুরুত্বপূর্ণ দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে বা এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি (Board of Peace for Gaza)। গতকাল, বৃহস্পতিবার সূচনাপর্বে সেই বিভক্তির ছবিই স্পষ্ট হয়ে উঠল।

আমেরিকার তরফে প্রায় ৬০টি দেশকে (60 countries) ‘বোর্ড অফ পিস’-এ (Board of Peace for Gaza) যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেই ডাকে বিশ্ব একজোট হয়নি। সুইডেন এবং ফ্রান্স (Sweden and France) এই পর্ষদে যোগদানের প্রস্তাব খারিজ (Rejected offer to join) করে দিয়েছে। আবার ভারত (India), চিনের (China) মতো প্রভাবশালী দেশগুলি আমন্ত্রণ পেলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বোর্ডের সূচনাপর্ব (Board of Peace for Gaza) অনুষ্ঠিত হয়।
যে দেশগুলি উপস্থিত ছিল (Board of Peace for Gaza)

আজ, শুক্রবার সুইৎজারল্যান্ডের দাভোসে (Davos, Switzerland) ‘বোর্ড অফ পিস’-এর সনদে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প (Board of Peace for Gaza)। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান (Heads of state) বা প্রতিনিধিরা (representatives)। যে ১১টি দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন -আর্জেন্টিনা (Argentina) , আর্মেনিয়া (Armenia), আজারবাইজান (Azerbaijan), বুলগেরিয়া (Bulgaria), হাঙ্গেরি (Hungary), ইন্দোনেশিয়া (Indonesia), কাজাখস্তান (Kazakhstan), কসোভা (Kosovo), পাকিস্তান (Pakistan), প্যারাগুয়ে (Paraguay) এবং উজবেকিস্তান (Uzbekistan)। যে আটটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সেগুলি হল বাহরিন, জর্ডন, মরক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি এবং মঙ্গোলিয়া (Board of Peace for Gaza)।
যে দেশগুলি অনুপস্থিত ছিল (Board of Peace for Gaza)
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই সূচনাপর্বে (Board of Peace for Gaza) ভারতের কোনও প্রতিনিধিই উপস্থিত ছিলেন না। একইভাবে অনুপস্থিত ছিল তাইল্যান্ড, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি। ভারতের বিদেশ মন্ত্রকের (Board of Peace for Gaza) একটি সূত্র জানিয়েছে, রাশিয়া বা ফ্রান্সের মতো কৌশলগত অংশীদার দেশগুলি এই উদ্যোগ নিয়ে কী অবস্থান নেয়, তা পর্যবেক্ষণ করেই নয়াদিল্লি (Board of Peace for Gaza) সিদ্ধান্ত নিতে চায়।
‘বোর্ড অফ পিস’ কেন (Board of Peace for Gaza)?

প্রাথমিক ভাবে গাজায় শান্তি (Board of Peace for Gaza) ফেরানোর লক্ষ্য নিয়ে ‘বোর্ড অফ পিস’ গঠনের কথা ঘোষণা করেন ট্রাম্প। তবে নেপথ্যে রয়েছে আরও বৃহত্তর পরিকল্পনা। শান্তি প্রতিষ্ঠা করে নতুন আন্তর্জাতিক বোর্ড গঠন করতে চাইছেন ট্রাম্প (Board of Peace for Gaza)।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে গাজায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে এই বোর্ড (Board of Peace for Gaza)। সেখানে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হলে বিশ্বের অন্যান্য সমস্যা নিয়েও এই বোর্ড কাজ করবে। এই পর্ষদে যোগ দিলে দেশগুলি তিন বছরের সদস্যপদ পাবে (Board of Peace for Gaza)। আর ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা) প্রদান করলে মিলবে স্থায়ী সদস্যপদ (Board of Peace for Gaza)।
