Suvendu Adhikari on Union Budget 2026
Bengal Liberty, ১ ফেব্রুয়ারি:
কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে ‘ঐতিহাসিক’ ও ‘জনমুখী’ বলে আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari on Union Budget 2026)। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, এই বাজেট শুধু দেশের নয়, বরং পশ্চিমবঙ্গের মৃতপ্রায় শিল্প ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার নীল-প্রিন্ট। সেই সঙ্গেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “যতদিন কালীঘাটের কুশাসন থাকবে, ততদিন সাধারণ মানুষ এই সুবিধার সুফল পাবে না।”
‘বাংলাকে করিডোর দিলেন মোদিজি’
শুভেন্দু অধিকারীর বলেন, “ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত আসবে। এর ফলে বাংলার কৃষকের ছেলে ও যুবসমাজকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে না। কর্মসংস্থান হবে এই রাজ্যেই। ডানকুনি থেকে সুরাট করিডোর এবং বারাণসী-শিলিগুড়ি হাই স্পিড রেল উত্তরবঙ্গের ভোল বদলে দেবে।”

‘মধ্যবিত্তের পকেটে আশীর্বাদ’(Suvendu Adhikari on Union Budget 2026)
আয়কর কাঠামোয় পরিবর্তনের প্রশংসা করে বিরোধী দলনেতা বলেন, “মোদী সরকার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে বুঝিয়ে দিয়েছে বিজেপি সাধারণ মানুষের সরকার। GST ছাড়ের ফলে জিনিসপত্রের দাম কমছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, এই রাজ্যে ভ্যাট এবং ‘তোলাবাজি ট্যাক্স’-এর জন্য পেট্রোল-ডিজেলের দাম কমে না।”
বাজেটে জরুরীপণ্যের দাম কমল(Suvendu Adhikari on Union Budget 2026)
বাজেট ২০২৬, সাধারণ মানুষের জন্য যথেষ্ট লাভদায়ক। সুগারের ওষুধ, ক্যান্সারের ১৭টি জীবনদায়ী ওষুধের দাম কমেছে। সোলার প্যানেল থেকে শুরু করে চামড়ার জিনিসপত্রের দাম কমেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যবহারকারী বহু দ্রব্যই মানুষের আয়ত্তের মধ্যে আসতে পারে। মোবাইলের ব্যাটারি, মাইক্রোওভেনের দাম কমল।

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা(Suvendu Adhikari on Union Budget 2026)
তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিরোধী দলনেতার দাবি, “কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের স্টিকার মারছে চোরেরা। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিসর্জন না দিলে কেন্দ্রের এই উন্নয়নের জোয়ার বাংলার প্রতিটা ঘরে পৌঁছাবে না। বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করাই এখন একমাত্র লক্ষ্য।”
