Suvendu-Udayan WB Assembly Clash
Bengal Liberty Desk, ৬ ফেব্রুয়ারি, কলকাতা: বিধানসভায় এবার ‘বাবা’ বিতর্ক! বাবাকে নিয়ে টানাটানি (Suvendu-Udayan WB Assembly Clash)। আজ, শুক্রবার বিধানসভায় বাজেট বিতর্কে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী (Suvendu-Udayan WB Assembly Clash)। তিনি উড়িষ্যা সরকার কিভাবে উন্নয়নের কাজ করছে সেই উদাহরণ দিচ্ছিলেন। সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Suvendu-Udayan WB Assembly Clash) বলেন, ‘ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন’। তখনই বিজেপির বেঞ্চের থেকে হৈ হৈ করে ওঠেন বিধায়করা (Suvendu-Udayan WB Assembly Clash)। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu-Udayan WB Assembly Clash) উদয়ন গুহর উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো আপনার বাবাকে চোর বলেছিলেন’। এতেই শুরু হয় মূল বিতর্ক (Suvendu-Udayan WB Assembly Clash)। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুপক্ষকেই থামিয়ে দেন, তারপর ফের বক্তৃতা শুরু হয়। এরপর উদয়ন গুহ অধ্যক্ষের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu-Udayan WB Assembly Clash) উদ্দেশ্যে বলেন, ‘আমার বাবা কমল গুহ সাত বার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন (Suvendu-Udayan WB Assembly Clash)। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী (Suvendu-Udayan WB Assembly Clash) প্রমাণ করে দিক আমি আমার বাবাকে চোর বলেছি’। এরপরই উদয়ন গুহর আরও সংযোজন, আপনি তো শিশির বাবুর ছেলে (Suvendu-Udayan WB Assembly Clash)। কিন্তু নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে? এরপরই তুমুল বিতর্ক শুরু হয়ে যায় বিধানসভা কক্ষে (Suvendu-Udayan WB Assembly Clash)। দুপক্ষই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। স্পিকার অবশ্য জানিয়েছেন কোনওটাই রেকর্ডে রাখা হচ্ছে না। কিন্তু বাবাকে নিয়ে এই টানাপোড়েন বিধানসভায় কার্যত নজিরবিহীন (Suvendu-Udayan WB Assembly Clash)।
