North Barrackpore Murder Case
Bengal Liberty Desk, ৮ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে রবিন ভট্টাচার্যের (TMC Councillor Suspended for Murder Case) বিরুদ্ধে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত কাউন্সিলরকে ইতিমধ্যেই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কী ঘটনা? (TMC Councillor Suspended for Murder Case)
জানা গিয়েছে, প্রতিবেশীর বেআইনি নির্মাণ বানানোর প্রতিবাদ জানিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভাতে চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার ৮১ বছর বয়সী বৃদ্ধ তুলসী অধিকারী(TMC Councillor Suspended for Murder Case) । অভিযোগ, এরপরেই আজ, রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে এসে হাজির হন। তুলসী অধিকারীর পরিবারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় কাউন্সিলরের(TMC Councillor Suspended for Murder Case) ।
অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে ওই বৃদ্ধকে রাস্তার ওপরেই ফেলে বেধড়ক মারধর করেন কাউন্সিলর(TMC Councillor Suspended for Murder Case) । প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃদ্ধকে সজোরে পেটে লাথি মারা হয়, যার ফলে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।

হাসপাতালে মৃত্যু, এলাকায় উত্তেজনা! (TMC Councillor Suspended for Murder Case)
অচৈতন্য অবস্থায় ওই বৃদ্ধকে দ্রুত ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তর ব্যারাকপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত কাউন্সিলরের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়।
এই ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (TMC Councillor Suspended for Murder Case) পক্ষ থেকে জানানো হয়েছে যে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

৬ বছরের জন্য সাসপেন্ড কাউন্সিলর (TMC Councillor Suspended for Murder Case)
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক(TMC Councillor Suspended for Murder Case)। শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে এমন অমানবিক আচরণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এদিন ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক(TMC Councillor Suspended for Murder Case) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, আগামী ৬ বছরের জন্য দলের তরফে সাসপেন্ড করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে।
