Partha Chatterjee explosive statement
Partha Chatterjee explosive statement

Partha Chatterjee explosive statement: বই লিখবেন পার্থ চট্টোপাধ্যায় — নীরবতা ভাঙার ইঙ্গিত, তবে কি অস্বস্তিতে পড়বে এবার তৃণমূল শাসক শিবির?

Bengal Liberty Desk:

দীর্ঘ নীরবতা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। Bengal Liberty-কে দেওয়া সাক্ষাৎকারে পার্থর সরাসরি হুঙ্কার― ‘‘আমি চুপ করে আছি মানে এটা নয় যে, সব সহ্য করব। সব প্রকাশ্যে চলে আসবে।’’

Partha Chatterjee explosive statement
Partha Chatterjee explosive statement

পার্থর বিস্ফোরক দাবি (Partha Chatterjee explosive statement)

 

সূত্রের খবর, জেলে মিডিয়ার এক কর্তার মোবাইলের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন। সেই ফোন কলে পার্থ মমতাকে বলেছিলেন, বাইরে বেরোলে সব নাম প্রকাশ করে দেব। বিষয়টি নিয়ে তুলিকা রায় প্রশ্ন করতে পার্থ হেসে বলেন, ‘‘আমি গোপন রাখতে চাই।’’

সংশ্লিস্ট সাক্ষাৎকারে পার্থর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। এবং, তাঁর হুমকি― সময় এলে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। পার্থর কথায়, ‘‘আমার রাজনৈতিক ও সততার জীবনকে কালিমালিপ্ত করা নিয়ে কলম ধরব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে স্বপ্ন দেখেছিল অনেকেই। কিন্তু, স্বপ্ন পূরণ হয়নি। জেলের লোকেদের একই অবস্থা। জেল জীবন নিয়ে পার্থর যে অভিমান আছে, তা সাক্ষাৎকারের একদম প্রথম অংশেরই মিলবে। পার্থ বলছেন, ‘‘আমি ঘুমাতে পারতাম না। জেল-বন্দিদের ভাতার ব্যবস্থা আছে। কিন্তু কোনও সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই।’’

 

ভাতা নয়, কর্মসংস্থানে বিশ্বাসী পার্থ? (Partha Chatterjee explosive statement)

 

যিনি এত মানুষের চাকরি কেড়ে নিয়েছেন, তিনি এখন কর্মসংস্থানের পক্ষে কথা বলছেন? এই মর্মে পার্থ Bengal Liberty-র প্রতিনিধিকে বলেন, ‘‘আমি ক্ষমতায় থাকাকালীন বহু মানুষের চাকরি হয়েছে। কেউ আঙুল তুলতে পারেননি। নিজের সততার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেছিলাম। আজ প্রস্তুত সকল প্রশ্নের উত্তর দিতে।’’

Partha Chatterjee explosive statement
Partha Chatterjee explosive statement

আমি চুপ থাকব না, মুখ খুলব বিচারের দিন (Partha Chatterjee explosive statement)

 

পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, “আমার কলম আছে, জিভ আছে। সঠিক সময়ে উত্তর দেব। আমি চুপ করে থাকব না।”

 

গোপনীয়তা ফাঁস (Partha Chatterjee explosive statement)

 

এত বছর শাসক দলের হয়ে কাজের দরুণ যথাযথ গোপনীয়তা বজায় রেখেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বদলে তার কপালে জুটেছিল জেলবন্দি জীবন। নাম না-করেই শাসকদলের দিকে নিশানা করে যথেষ্ট অভিমান-সহ জানিয়েছেন, সমগ্র ব্যক্তিসমূহ জড়িত রয়েছে এই ঘৃণ্যকাজে। সবাইকে যথার্থ সময়ে উত্তর দেবেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury