Bengal Liberty, কলকাতা ২০ ফেব্রুয়ারী ২০২৬ :
১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর বড় শহর আরও বড় হয়েছে, এমনকি অনেক ছোট শহরও নিজেদের রাস্তার উন্নতি করে নিয়েছে। কিন্তু স্বাধীনতার ৭৯ বছর কেটে গেলেও এখনো মুর্শিদাবাদের রাধানগর গ্রামে পাকা রাস্তা হয়নি। অবশেষে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বিডিও-র কাছে আবেদনপত্র জমা দিয়ে এসেছেন। এতদিন ‘হচ্ছে-হবে’ করেও কোনো কাজ না হওয়ায় নিজেদের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন তাঁরা।

চলাফেরাই হয়ে উঠেছে মুশকিল Murshidabad rural infrastructure
অভিযোগ উঠেছে যে, রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে স্কুল-কলেজ পড়ুয়াদের অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হয়। এতে সময় নষ্ট হয় এবং অনেকেরই ক্লাস মিস যায়। গ্রাম বাংলার অসুস্থ মানুষদেরও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে যাঁরা চলতে-ফিরতে অক্ষম এবং বয়স্ক। কোনো অ্যাম্বুলেন্স গ্রামের রাস্তায় ঢুকতে পারে না, এমনকি রাস্তার অভাবে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। এর পরেই গ্রামের মানুষেরা একজোট হয়ে বিডিও-র কাছে অন্তত ১৬০০ মিটার রাস্তা পাকার দাবিতে আবেদনপত্র জমা দিয়েছেন।
আরও খবর

গ্রামের মানুষের দাবি Murshidabad rural infrastructure
বহুবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি; প্রশাসন কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অনেকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। বারবার উন্নয়নের কাজ পিছিয়ে গেছে। কেন প্রশাসন সঠিক পদক্ষেপ নেয়নি, সেই প্রশ্ন তুলছেন বঞ্চিত গ্রামবাসীরা। এ বিষয়ে বিডিও-কে প্রশ্ন করা হলে তিনি জানান, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এই সমস্যার সমাধান কবে হবে? আদেও কি হবে, নাকি আবারও অন্ধকারের অতলে হারিয়ে যাবে রাধানগর গ্রামের মানুষের দাবি? আশা করি, এর উত্তর খুব শীঘ্রই মিলবে।


