International Mother Language Day
Bengal Liberty, কলকাতা, ২১ ফেব্রুয়ারী ২০২৬ :
২১শে ফেব্রুয়ারির(International Mother Language Day) তারিখটি স্মরণীয় হয়ে থাকবে গোটা বিশ্বের কাছে। ভাষার জন্য যারা বলিদান দিয়েছেন, তাঁদের সকলকে বুকভরা ভালোবাসা ও শ্রদ্ধা। শনিবারের বিশেষ দিনটি এই ভাবেই স্মরণ করতে চাইছে সারা বিশ্বের বাঙালিরা। গোটা বাংলাদেশজুড়ে উদযাপিত হচ্ছে এই দিন।

বাংলাদেশের মসনদে সদ্য বসা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধাঞ্জলি দিলেন সেই সব মানুষকে, যারা একটি দেশের জন্য দিয়েছেন নিজেদের আত্মবলিদান। একবারের জন্যও ভাবেননি ‘আমার কী হবে’, ভেবেছেন ‘এই দেশের কী হবে’। বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
শ্রদ্ধাঞ্জলির সময় বেজে ওঠে আবদুল গাফ্ফার চৌধুরীর কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো মোরা অমর একুশ’। সেই গান সারা বিশ্বের বাঙালির কাছে বয়ে আনে এক আশার আলো, এক বিশ্বাস— আমরা করব জয়, আমরা মানব না কোনোদিনও হার।
ভারতসহ বিদেশের মাটিতেও উদযাপিত(International Mother Language Day):
ভারতসহ বিদেশের মাটিতেও উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেখানে যেখানে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেই সব জায়গাতেই মন দিয়ে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

International Mother Language Day
২১-এ জুলাই সংক্রান্ত বিষয় শুভেন্দু অধিকারীর X পোস্ট
“অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু মোদের দিন বদলের পালা”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। pic.twitter.com/wgENidLAiT— Suvendu Adhikari (@SuvenduWB) February 21, 2026
আজকের দিনটির গুরুত্ব(International Mother Language Day):
মা মানে শুধু মা নয়— মা মানে মাতৃভাষা, মা মানে মাতৃভূমি, মা মানে একটি আবেগ। সেই আবেগের ওপর ভর করেই আজকের দিনটি পালিত হয়। না হলে ভাবুন তো, কেন ছোট ছোট ছেলে-মেয়েরা এই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল? কিসের মায়ার টানে তারা একসঙ্গে প্রতিবাদ করেছিল?
এক চরম বিরোধী সরকার— যে সরকার মানুষকে রুজি-রুটি দিতে ব্যর্থ, শুধু করেছে অত্যাচার— সেই সব ভয়ানক ঘটনার কথা চিন্তা করলে এখনও চোখের পলক থেকে ঘুম উধাও হয়ে যায়। সব প্রতিকূলতাকে জয় করে আবার নতুন করে বাঁচার ইচ্ছে, আবার নতুন করে পথচলা, আবারও গর্জে ওঠা, আবার সেই গান গাওয়া—
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো মোরা অমর একুশ।’
