Rashmika Vijay Udaipur wedding
Bengal Liberty Desk ,Kolkata:
দীর্ঘ জল্পনার অবসান(Rashmika Vijay Udaipur wedding)। অবশেষে আগামীকাল, ২৬ ফেব্রুয়ারি, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি Rashmika Mandanna ও Vijay Deverakonda। আর এই বহু প্রতীক্ষিত বিয়ের আসর বসছে রাজস্থানের ঐতিহাসিক শহর Udaipur-এ, পিচোলা ঝিলের ধারে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরনো রাজপ্রাসাদ City Palace, Udaipur-এ।
কেন বিশেষ এই প্রাসাদ? (Rashmika Vijay Udaipur wedding)
আরাবল্লী পাহাড়ের উপরে অবস্থিত এই সিটি প্যালেস রাজস্থানের অন্যতম বৃহৎ প্রাসাদ। রাজপুত ইতিহাস, সূক্ষ্ম কারুকাজ ও ঝিল-ঘেরা দৃশ্য—সব মিলিয়ে রাজকীয় বিয়ের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় ভেন্যু। প্রাসাদের বারান্দা থেকে দেখা যায় বিস্তীর্ণ Lake Pichola—যা পুরো আয়োজনকে আরও স্বপ্নময় করে তোলে।

বিয়ের দিনক্ষণ ও আয়োজন (Rashmika Vijay Udaipur wedding)
প্রথমে শোনা গিয়েছিল ২ ফেব্রুয়ারি বিয়ে হতে পারে। পরে সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দেন ঘনিষ্ঠ মহল। অবশেষে নিশ্চিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ কাল সকালেই মূল বিয়ের অনুষ্ঠান। জানা গিয়েছে, দুই রীতিতেই সম্পন্ন হবে বিবাহ। সকালে তেলুগু হিন্দু প্রথায় বিয়ে সারবেন বিজয়–রাশমিকা, সন্ধ্যায় থাকবে কোদাভা ঐতিহ্য মেনে দ্বিতীয় পর্ব। সূত্রের খবর, মূল বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখা হয়েছে। শুধুমাত্র পরিবার ও অতি ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুদের জন্য আলাদা করে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী ৪ মার্চ হায়দ্রাবাদে বিলাসবহুল হোটেল Taj Krishna-তে বসবে তাদের জমকালো রিসেপশন।

বিয়ের আগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Rashmika Vijay Udaipur wedding)
বিয়ের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়ে হৃদয়স্পর্শী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয়- এর বাবা–মায়ের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তিনি জানান, ২৬ ফেব্রুয়ারির এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত। বিজয়–রাশমিকার দুই পরিবারকেই তিনি আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় ভারতীয় সংস্কৃতির মূল্যবোধের কথা তুলে ধরে ‘সপ্তপদী’-র তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিবাহ কেবল সামাজিক বন্ধন নয়, এটি আজীবনের বন্ধুত্ব, আস্থা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার এক পবিত্র অঙ্গীকার। তাঁর কথায়, “সিনেমার চিত্রনাট্যে অভিনয় তাঁদের নতুন নয়, কিন্তু বাস্তব জীবনের এই ঈশ্বর-লিখিত অধ্যায় ভালবাসা, সম্মান ও পারিবারিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে তাঁদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠুক।” আগামী দিনগুলো যেন যৌথ স্বপ্নপূরণ, পরস্পরের শক্তিকে সম্মান করা এবং দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে নেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যায়—এই কামনাও করেন তিনি। নবদম্পতি ও তাঁদের পরিবারকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করেন।
আরও পড়ুন – West Bengal Police: গোলামী নয়, মাথা উঁচু করে বাঁচতে মরিয়া পুলিশ কর্মীরা,পোস্টাল ভোট লুঠের ছক বানচাল
প্রি-ওয়েডিং ঝলক (Rashmika Vijay Udaipur wedding)
ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-ওয়েডিং উৎসব। বিশেষ থিম ডিনার, বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলা, এবং জমজমাট সঙ্গীত সব মিলিয়ে আনন্দে মেতেছেন দুই তারকা। শোনা যাচ্ছে, বরপক্ষের বন্ধুরা নাচে-গানে সঙ্গীতের মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন গতকাল।

‘বিরোশ’—ভালবাসার নতুন নাম (Rashmika Vijay Udaipur wedding)
সম্পর্কের কথা কখনও সরাসরি স্বীকার না করলেও, রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় যুগ্ম বার্তা দিয়ে বিয়ের ঘোষণা করেন রাশমিকা ও বিজয়। তাঁরা জানান, ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’-কেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের পরিচয় দিচ্ছেন ‘বিরোশের বিয়ে’ হিসেবে। উল্লেখ্য দম্পতিদের নাম জুড়ে নতুন পরিচয়ের চল শুরু হয়েছিল Virat Kohli ও Anushka Sharma-র ‘বিরুষ্কা’ নাম দিয়ে। এরপর এসেছে আরও একাধিক জুটি-নাম। সেই তালিকায় এবার যুক্ত হল ‘বিরোশ’।
জল্পনায় সিলমোহর (Rashmika Vijay Udaipur wedding)
দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ ছিল। একসঙ্গে ভ্রমণ, উৎসব কিংবা ছবির প্রচার সব ক্ষেত্রেই তাঁদের উপস্থিতি নজর কেড়েছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব ছিলেন দুই তারকা।
অবশেষে সমস্ত জল্পনার ইতি টেনে আগামীকাল নতুন জীবনে পা রাখতে চলেছেন রাশমিকা–বিজয়। এখন নজর, রাজকীয় প্রাসাদে কেমনভাবে স্মরণীয় হয়ে ওঠে এই বহুল আলোচিত বিয়ে।
রাজস্থানের ঐতিহ্য আর আধুনিক আভিজাত্যের মেলবন্ধনে আগামীকাল ইতিহাসের পাতায় সাক্ষী হতে চলেছে উদয়পুর। বহুদিনের গুঞ্জন, অজস্র জল্পনা আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একসঙ্গে পথচলা শুরু করছেন রাশমিকা–বিজয়।
