Tiljala Shootout Case
Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি, কলকাতা: খাস কলকাতার তিলজলায় প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় অবশেষে গ্রেফতার। গতকাল, মঙ্গলবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত মহম্মদ সলমন এবং তার বাবা মহম্মদ আনোয়ার। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে (Tiljala Shootout Case)।
কী ঘটনা (Tiljala Shootout Case)?

গত সোমবার রাতে তিলজলা রোডে মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। নিয়াজের দুই পায়ে মোট তিনটি গুলি লাগে এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার পর থেকেই সলমন গা-ঢাকা দিয়েছিল। বুধবার ভোরে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, সলমন শহর ছেড়ে পালানোর ছক কষছে। সেই তথ্যের ভিত্তিতে ২ নম্বর রেলগেট রিকশা স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ (Tiljala Shootout Case)।
তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য (Tiljala Shootout Case)!
স্থানীয় সূত্রের খবর, একটি মুদিখানা দোকানে সামান্য বচসা এবং চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। অভিযুক্ত সলমন এলাকায় ‘ল্যাংড়া সলমন’ নামে পরিচিত। জানা গিয়েছে, এর আগে গুলি চালাতে গিয়ে অসাবধানতাবশত নিজের পায়েই গুলি লেগেছিল তার, যার ফলে তার একটি পা বাদ যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সিসিটিভি ক্যামেরা অকেজো করে রাখা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ানো সলমনের নিয়মিত কাজ ছিল (Tiljala Shootout Case)।
আরও পড়ুন (Tiljala Shootout Case)-
ভোরের নীরবতা ভাঙল গুলির শব্দে! (Howrah Golabari Murder) গোলাবাড়িতে প্রোমোটারকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন
Kaizar Ahmed FIR against Saokat Molla: সওকত মোল্লার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেতার, শাসকদলের দুই নেতার সংঘাতে উঠছে বড় প্রশ্ন!
পুলিশি তৎপরতা (Tiljala Shootout Case)-
তিলজলা ও সংলগ্ন বেনিয়াপুকুর এলাকায় বর্তমানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ধৃতদের আজ, বুধবার শিয়ালদহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ, যাতে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা যায় (Tiljala Shootout Case)।
