West Bengal Weather Today
West Bengal Weather Today

বসন্তের অকাল বৃষ্টির স্বস্তি শেষ, ফের লাফিয়ে বাড়বে তাপমাত্রা (West Bengal weather forecast), কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি, কলকাতা: ফাল্গুনের শুরুতেই নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন যে অকাল বৃষ্টি দেখেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, তার দাপট আজ থেকে কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। হাওয়া অফিসের মতে, ১ মার্চ থেকে রাজ্যে ‘প্রি-সামার’ মরসুম শুরু হতে চলেছে। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন না হলেও, তার পরবর্তী দিনগুলোতে পারদ আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

West Bengal weather forecast
West Bengal weather forecast

গতকাল, মঙ্গলের মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে গিয়েছিল। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই পরিস্থিতির বদল ঘটবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকলেও দিনের বেলা তা ৩১-৩২ ডিগ্রিতে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকবে।

আরও পড়ুন-

বসন্তেই কালবৈশাখীর মেজাজ! (West Bengal weather forecast) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ

বসন্তেই বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, (West Bengal weather forecast) আজ থেকেই ভিজবে দুই বঙ্গ?

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

West Bengal weather forecast
West Bengal weather forecast

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে যা দৃশ্যমানতা কিছুটা কমাতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে (West Bengal weather forecast)।

অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ওড়িশা উপর দিয়ে গিয়েছে (West Bengal weather forecast)।

এই সমস্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury