By Election Result 2026
By Election Result 2026

নন্দীগ্রাম-রেজিনগরে গণনার শুরুতেই এগিয়ে বিজেপি

রাজ্যের রাজনৈতিক সমীকরণের নিরিখে নন্দীগ্রাম বরাবরই হাই ভোল্টেজ আসন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম মেনে তাঁকে একটি আসন ছাড়তে হয়।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই কেন্দ্রের ফলাফলের দিকে রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে। অন্যদিকে, রেজিনগর ও নওদা-দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নিয়ম অনুযায়ী, তাঁকেও একটি আসন ছাড়তে হয়। সেই কারণেই রেজিনগরে উপনির্বাচন হচ্ছে।

তবে, ভোটগ্রহণের দিন থেকেই দুই কেন্দ্রের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর ভোটকেন্দ্র ছেড়ে চলে যাওয়ার খবর সামনে এসেছিল। গণনার দিন সকালেও ওই দলের প্রার্থীদের গণনাকেন্দ্রে দেখা যায়নি বলে জানা গিয়েছে। এখন নজর পরবর্তী রাউন্ডের গণনার দিকে। নন্দীগ্রামে হাসিরানি রথের ব্যবধান কতটা বাড়ে, আর রেজিনগরে শাখারভ সরকারের জয় হাসিল করতে পারে কি-না, সেটাই দেখার।

Soham Mullick
Soham Mullick

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।