Suvendu Adhikari warning statement
Suvendu Adhikari warning statement

Suvendu Adhikari warning statement: নির্বাচন কমিশনের সামনে বিরোধী দলনেতার সামনে জুতো-বিক্ষোভ, শুভেন্দুর পাল্টা হুঁশিয়ারি- “মে মাসে উল্টো করে ঝোলানো হবে”

Bengal Liberty Kolkata:

 

নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে উত্তেজনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari warning statement) নির্বাচন কমিশনের কার্যালয়ে (Election Commission office) প্রবেশ করছিলেন, ঠিক সেই সময় বাইরে বিক্ষোভরত একদল তৃণমূলপন্থী BLO (TMC BLO) তাঁর বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে শুরু করেন (Suvendu Adhikari protest incident)। অভিযোগ, সেই বিক্ষোভকারীদের একটি অংশ তাঁর উদ্দেশ্যে জুতো দেখিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়।

Suvendu Adhikari warning statement
Suvendu Adhikari warning statement

কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর Suvendu Adhikari warning statement

 

ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী। তিনি কড়া ভাষায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার প্রতিটি মুহূর্তের ছবি ও তথ্য তুলে রাখা হচ্ছে। তাঁর বক্তব্য, “সব ছবি তোলা থাকছে” তারপরই আসন্ন নির্বাচনের কথা মনে করিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মে মাসে উল্টো করে ঝোলানো হবে” এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক ও পাল্টা প্রতিক্রিয়া।

বিধানসভা নির্বাচনে আর বেশি দেরি নেই। তার মধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তারই মধ্যে নির্বাচন কমিশনকে ঘিরে চলা অভিযোগ, বিক্ষোভ এবং পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আবহ আরও তীব্র হয়ে উঠছে। আগামী দিনে এই সংঘাত রাজনীতির ময়দানে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury