Murshidabad terrorist arrest
Murshidabad terrorist arrest

Murshidabad terrorist arrest: সন্ত্রাসবাদের আঁতুরঘর বাংলা! প্রশাসনের ‘নীরবতায়’ কি ডালপালা মেলছে শত্রুদেশ?

Bengal Liberty Kolkata :

সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ(Murshidabad terrorist arrest)। বাংলায় বসেই বাংলাকে ধ্বংস করার ছক কষছে আঁততায়ীরা। বহিরাগত শত্রুর মোকাবিলা করতে যখন ব্যস্ত দেশের সনামধন্য বুদ্ধিজীবিগণ, সেই সুযোগের সদব্যবহার করছে গৃহশত্রুরা। এদিকে ভোটব্যাঙ্ক ভারী করতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের নিরাপত্তার থেকেও বর্তমানে গদি গুরুত্বপূর্ণ তার কাছে। অনুপ্রবেশকারীদের জন্য বাংলার দরবার উন্মুক্ত, ফলে সেই মুক্ত দরজা দিয়েই আনাগোনা শুরু হয়েছে নাশকতামূলক কারবারের।

গতকাল, সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে আটক করা হয় ২ জন জঙ্গিকে। টার্গেট ছিল বাংলা। সূত্রের খবর, এই সন্ত্রাসবাহিনীর প্রধান শীর্ষ হলো পাকিস্তান। সেখান থেকেই বসে তদারকি চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। বারংবার OTP শেয়ার করা হয়েছে পাকিস্তানে। তামিলনাড়ু থেকে আটক করা হয়েছে ৬ জন সন্ত্রাসবাদীকে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার আদালতে উড়ো ইমেলের মাধ্যমে ছড়িয়ে পড়েছে শোরগোল রাজ্য জুড়ে।

Murshidabad terrorist arrest
Murshidabad terrorist arrest

বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ Murshidabad terrorist arrest

 

অনুপ্রবেশকারীদের বাংলায় প্রবেশের অনুমতি দিয়ে বহুকাল আগেই বিষবৃক্ষ বপন করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ সারাবাংলা জুড়ে ছড়িয়ে গেছে সেই বিষবৃক্ষের অরণ্য। বাংলায় বসে OTP শেয়ার করা হচ্ছে পাকিস্তানে। ফলে বাংলার বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে চলে যাচ্ছে রাজ্যের বাইরে। পূর্বেও বিবিধ অনৈতিক কার্যকলাপ বাংলাতেই বসেই করেছে জঙ্গিরা। অথচ কোনো রকম পদক্ষেপ নেননি মমতা ব্যানার্জী।

কিন্তু প্রশ্ন উঠেছে বাকী রাজ্য ছেড়ে কেন বারংবার পশ্চিমবঙ্গই নাশকতামূলক কার্যকলাপের ঘাঁটি হচ্ছে। কেন নিরাপত্তাহীন রাজ্য তৈরী হচ্ছে পশ্চিমবঙ্গ? তবে কি শাসকদলের মদত রয়েছে সম্পূর্ণ ভাবে?

আরও পড়ুন – ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় (Jharkhand Air Ambulance Crash), রাঁচি-দিল্লি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

কীভাবে ঘটেছিলো জঙ্গি প্রবেশ Murshidabad terrorist arrest

 

পশ্চিমবঙ্গের অন্যতম সীমান্তবর্তী রাজ্য মুর্শিদাবাদ হলো জঙ্গিদের আস্তানা। মঙ্গলবার সকালে আটক করা হয় ২জন জঙ্গিকে। পুলিশ সূত্রে জানা গেছে , এই ২জন অনুপ্রবেশকারী সরাসরি পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছে। এখানেই শেষ নয়, এদের সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশের ISI দের। অর্থাৎ, দুই শত্রুদেশের একটাই টার্গেট ভারতে নাশকতামূলক কার্যকলাপের ভীত স্থাপন করা, এবং যার বীজ বপন করা হয়েছে বাংলায়। জঙ্গি রোধে বিএসএফদের জায়গা ছাড়েনি মুখ্যমন্ত্রী। কোনো রকম সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার। কাজেই কোনো বাধা না থাকায়, অপ্রতিরোধ্য ভাবে মুর্শিদাবাদে আস্তানা গেড়েছে সন্ত্রাসবাদীরা।

শুধু পশ্চিমবাংলা নয়, হুমকি দেওয়া পাচ্ছে ভারতের সরকারী ক্ষেত্রগুলি। মঙ্গলবার কলকাতা সহ পার্শ্ববর্তী রাজ্যের আদালতগুলিতে পৌঁছেছে ইমেল। বাংলা কার্যকলাপের ঘাঁটি হওয়া সত্ত্বেও মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী। তবে নাশকতা রুখতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি হতে চলেছে বাংলার ভবিষ্যত, চিন্তায় রাজ্যবাসী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury