ICC WOMEN'S T20 WORLDCUP SCHEDULE
Bengal Liberty, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: পুরুষদের টি-২০ বিশ্বকাপের মাঝেই প্রকাশিত হলো মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচিপত্র। ১২টি দল এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে। প্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান আবারও একই গ্রুপে। হার্মানপ্রীতদের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথেই। এ ছাড়াও ভারতের গ্রুপে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।
অন্য গ্রুপের দলগুলির মধ্যে আছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও হোস্ট নেশন ইংল্যান্ড।
এইবারের টি-২০ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে England ও Wales-এর মাটিতে। ১২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড women’s national cricket team ও শ্রী লংকা women’s national cricket team, ভেন্যু Edgbaston Cricket Ground, বার্মিংহাম।
ফাইনাল অনুষ্ঠিত হবে ০২ জুলাই, ক্রিকেটের মক্কা Lord’s Cricket Ground-এ। সবকটি ম্যাচই হবে জমজমাট ও অতুলনীয়, তাতে কোনো সন্দেহ নেই। এরই মাঝে দেখে নেওয়া যাক ভারতের ম্যাচগুলি কখন, কোথায় ও কাদের বিরুদ্ধে।

ভারতের বিশ্বকাপের সূচি (ICC WOMEN’S T20 WORLDCUP SCHEDULE)
ভারত বনাম পাকিস্তান – ১৪ জুন : বার্মিংহাম – সন্ধে ৭টা
ভারত বনাম নেদারল্যান্ডস – ১৭ জুন : লিডস – সন্ধে ৭টা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ২১ জুন : ম্যানচেস্টার – সন্ধে ৭টা
ভারত বনাম বাংলাদেশ – ২৫ জুন : ম্যানচেস্টার – সন্ধে ৭টা
ভারত বনাম অস্ট্রেলিয়া – ২৮ জুন : লর্ডস – সন্ধে ৭টা

জনপ্রিয়তার শিকরে (ICC WOMEN’S T20 WORLDCUP SCHEDULE)
২০২৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ঘরে তুলেছে হার্মানপ্রীতরা। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকাকেও পরাজিত করে প্রথমবারের জন্য ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ জিতে নেয় ভারতের মহিলা ব্রিগেড। এবারও কি পারবে আরেকটি ট্রফি ঘরে তুলতে? পারবে কি ‘উইমেন ইন ব্লু ‘ ইতিহাস রচনা করতে? মুকুটে যোগ হবে নতুন পালক, নাকি হবে স্বপ্নভঙ্গ?
Suvendu Adhikari: মুকুল রায়ের প্রতি শোক প্রকাশ করলেন|@SuvenduWB @BJP4India @BJP4Bengal @MukulR_Official @narendramodi @bengalliberty #suvenduadhikari #bjp #narendramodi #bengalliberty #mukulray #RIP pic.twitter.com/IzIzKlJlrd
— Bengal Liberty (@bengalliberty1) February 24, 2026
বিগত কালে মহিলা ক্রিকেট নিয়েও প্রচুর আলোচনা শুরু হয়েছে। আস্তে আস্তে মহিলা ক্রিকেটেও বাড়ছে জনপ্রিয়তা। অস্ট্রেলিয়ার Women’s Big Bash League (WBBL) হোক, ইংল্যান্ডের মেয়েদের The Hundred হোক, বা ভারতে আইপিএলের আদলে তৈরি Women’s Premier League (WPL) — সব ক্ষেত্রেই মেয়েদের ক্রিকেট পুরুষদের ক্রিকেটকে জোর টক্কর দিচ্ছে।
এবার দেখা যাক, এই জনপ্রিয়তা আরও কতটা বৃদ্ধি পাই।
