Mohun Bagan defeats Mohammedan SC
Bengal Liberty, কলকাতা ২৪ ফেব্রুয়ারী ২০২৬: ডমিনেশন—শুধু একটাই শব্দ, ডমিনেশন। সোমবারের আইএসএলের ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে একেবারে উড়িয়ে দিল মোহন বাগান সুপার জায়ান্ট । ২-০ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নিল সের্গিও লোবেরোর ছেলেরা। রেফারির বাঁশি শুরু হতেই মারাত্মক আক্রমণ শানায় মোহনবাগান। মাঝমাঠ একদম দাপিয়ে খেলেছেন দিমিত্রিরা।
একদমই দাগ কাটতে ব্যর্থ চেন্নাইয়ের দল। মনে হচ্ছিল শুধু খেলতে এসেছে চেন্নাই—না কোনও আক্রমণ, না কোনও লড়াইয়ের ইচ্ছা। কেন এই হাল চেন্নাই ফুটবল দলের—তা নিয়ে প্রশ্ন উঠছেই।

মোহনবাগানের বড় জয় (MohunBagan big win against Chennaiyin)
ম্যাচ শুরু হতেই একের পর এক আক্রমণ। কোনওমতে প্রথমে গোল হয়নি। তারপর ম্যাচের ৪৫+৪ মিনিটে প্রথম গোল তুলে নেন জেমি ম্যাকলারেন। এরপরও ম্যাচের গতি বাড়িয়ে আরও সুযোগ তৈরি করে মোহনবাগান। গোল না এলেও চাপ বজায় ছিল।
৬৫ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শটে আবারও গোল পায় সবুজ-মেরুন শিবির। ২-০ গোলেই শেষ হয় ম্যাচ। গ্যালারিতে ছিল চরম উন্মাদনা।
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল -এর নিচেই রয়েছে মোহনবাগান। এবার ডার্বিতে মারাত্মক লড়াই হবে, তাতে কোনও সন্দেহ নেই। প্রতি আইএসএলে সবুজ-মেরুনরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়, কিন্তু লাল-হলুদ শিবির ভালো পারফর্ম করতে পারে না—এমন ধারণা এবার বদলাচ্ছে। এবারের ছবিটা সম্পূর্ণ উল্টো। সবুজ-মেরুন ব্রিগেড দাপিয়ে খেলছে।
Suvendu Adhikari: মুকুল রায়ের প্রতি শোক প্রকাশ করলেন|@SuvenduWB @BJP4India @BJP4Bengal @MukulR_Official @narendramodi @bengalliberty #suvenduadhikari #bjp #narendramodi #bengalliberty #mukulray #RIP pic.twitter.com/IzIzKlJlrd
— Bengal Liberty (@bengalliberty1) February 24, 2026

ইস্টবেঙ্গলের দুর্দান্ত শুরু (MohunBagan big win against Chennaiyin)
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে এবং দিল্লির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাই এবারের ডার্বি যে জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।
এখন দেখার, মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের বিজয়রথ ধরে রাখতে পারে নাকি মিনি ডার্বিতে কোনও অঘটন ঘটে। ১৩ নম্বর স্থানে থাকা মোহাম্মদন স্পোর্টিং এর তরফ থেকে। সমর্থকরাও মুখিয়ে আছেন সেই উত্তরের জন্য।
