West Indies crushed Zimbabwe
Bengal Liberty, কলকাতা ২৪ ফেব্রুয়ারী ২০২৬: সুপার ৮-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে টিকতেই পারলো না এই টুর্নামেন্টের ‘জায়ান্ট কিলার’ জিম্বাবোয়ে (West Indies crushed Zimbabwe)। ১০৭ রানে জয় তুলে নিলো উইন্ডিজ বাহিনী। ম্যাচের টপ স্কোরার বাঁহাতি বিস্ফোরক ব্যাটার শিমরন হেটমায়ার মাত্র ৩৪ বলে ৮৫ রানের দানবীয় ইনিংস খেলেন। তাতে ছিল ৭টি বাউন্ডারি এবং ৭টি বিশাল ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট গগনচুম্বী ২৫০।

তাকে সঙ্গ দিয়েছিলেন কেকেআরের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। তিনিও ৩৫ বলে ৫৯ রানের জমজমাট ইনিংস খেলেন। তাতে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ১৬৮.৫৭।
বিধ্বংসী এই জুটির সাক্ষী রইলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। টস জেতাই ছিল জিম্বাবোয়ের একমাত্র সাফল্য। এরপর জিম্বাবোয়ে বোলারদের আর কোনো রেহাই দেয়নি শিমরন-পাওয়েল জুটি। শুধু ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ৪২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। এ ছাড়া কোনো বোলারই ছাপ ফেলতে ব্যর্থ ।
জবাবে ব্যাট করতে নেমে কোনো জুটি গড়ে তুলতে পারেনি সিকান্দার রাজা-র দল। সবাই ব্যাটিংয়ে এসে দ্রুত আউট হয়ে যান। আগের ম্যাচের নায়ক ব্রায়ান বেনেট-ও সস্তায় উইকেট হারান। একমাত্র রায়ান বার্ল-এর লড়াইয়ে জিম্বাবোয়ে ১৪৭ রানে পৌঁছায়।
Court Bomb Threat: আদালতে বোমাতঙ্ক,জরুরী বৈঠকে মুখ্যসচিব
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/WNZDlWtYM6@SuvenduWB @BJP4India @BJP4Bengal @bengalliberty @MamataOfficial @AITCofficial #bengalliberty #bombthreat #courtbombthreat #suvenduadhikari #bjp #court pic.twitter.com/QsX9sMgzfe
— Bengal Liberty (@bengalliberty1) February 24, 2026
ওয়েস্ট ইন্ডিজের ২৫৪ রানের জবাবে এই রান কিছুই নয়। ১০৭ রানে পরাজিত হতে হয় জিম্বাবোয়েকে।

ভারতের রাস্তা আরও কঠিন (West Indies crushed Zimbabwe)
ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ের পর শঙ্কার মেঘ দেখছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে রান রেটের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয় তুলে নিয়ে পরিস্থিতি আরও কঠিন করে দিলো সূর্যকুমারদের জন্য।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ পয়েন্টস টেবিলের শীর্ষে, রান রেট +৫.৩৫০। এই আকাশছোঁয়া রান রেট তাদের বাড়তি সুবিধা দেবে, তাতে কোনো সন্দেহ নেই।
গ্রুপ ১-এর আসল ছবি পরিষ্কার হবে মাত্র দুদিনের মধ্যেই। বৃহস্পতিবার ডাবল হেডারে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, আর সন্ধ্যাবেলার ম্যাচে ভারত বনাম জিম্বাবোয়ে।

সমীকরণের খেলা (West Indies crushed Zimbabwe)
ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী চাইবেন দক্ষিণ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারায়। তাহলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়াবে ৪। পাশাপাশি ভারত যদি জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে রান রেটের উন্নতি হবে এবং সেমির দরজাও খুলে যেতে পারে।
কিন্তু ভারতের বর্তমান ব্যাটিং ফর্ম কি সেই ভরসা জোগাচ্ছে? নাকি ২০০৭ ও ২০২১-এর মতো আরেকটি ধাক্কা অপেক্ষা করছে?
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা—দুই দলই আত্মবিশ্বাসে টগবগ করছে। ফলে ম্যাচ যে জমজমাট হবে, তা বলাই যায়। এখন দেখার, ভারতের ভাগ্যে কী লেখা আছে—সেমিফাইনাল, নাকি আরেকটি হতাশা?
