Kolkata Weather Update 12 March
Kolkata Weather Update 12 March

বসন্তেই বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, (West Bengal weather forecast) আজ থেকেই ভিজবে দুই বঙ্গ?

Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি, কলকাতা: শীত বিদায়ের মুখেই বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আজ, সোমবার এবং আগামীকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

West Bengal weather forecast
West Bengal weather forecast

আজ, সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আজ, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা (West Bengal weather forecast)।

আগামীকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন (West Bengal weather forecast)-

বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! চড়ছে তাপমাত্রার পারদ, (West Bengal weather forecast) ভিজতে পারে কোন কোন জেলা?

বঙ্গে বসন্তের মেজাজ, পারদ চড়ছে শহর কলকাতায় (West Bengal weather forecast), আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। পাহাড়ি জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলের জেলাগুলোতে দিনের বেলায় রোদ থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের ৩টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলোতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (West Bengal weather forecast)।

তবে বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও রাজ্যে আর নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে (West Bengal weather forecast)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury