Ichikawa City Zoo monkey baby
Ichikawa City Zoo monkey baby

Ichikawa City Zoo monkey baby: মায়ের বদলে পুতুলকেই আঁকড়ে ধরেছে ‘পাঞ্চ’! খুদে বাঁদরছানার একাকীত্বের ছবি দেখে চোখের জল নেটিজেনদের

Bengal Liberty Desk :

জন্মের পর থেকেই মায়ের কোল পায়নি সে, বদলে জুটেছে চরম অবহেলা আর অত্যাচার(Ichikawa City Zoo monkey baby)। জাপানের ইচিকাওয়া সিটি জু-এর (Ichikawa City Zoo) ছোট্ট বাঁদরছানা ‘পাঞ্চ’-এর করুণ কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজের জন্মদাত্রী মায়ের কাছে প্রত্যাখ্যাত হয়ে একটি নরম পুতুলকেই ‘মা’ হিসেবে বেছে নিয়েছে এই খুদে প্রাণ।

 

পুতুলই এখন ‘ওরা-মামা’ Ichikawa City Zoo monkey baby

 

২০২৫ সালের জুলাই মাসে জন্ম নেওয়া পাঞ্চকে শুরুতেই অস্বীকার করে তার মা। এমনকি কাছে গেলেই খুদের ওপর চলত অকথ্য অত্যাচার। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পাঞ্চকে আলাদা করে দেয়। তার একাকীত্ব কাটাতে পরিচর্যাকারীরা তার খাঁচায় একটি নরম লোমশ পুতুল রেখে দেন। আশ্চর্যজনকভাবে, সেই পুতুলটিকেই নিজের মা ভেবে জাপ্টে ধরে দিন কাটাতে শুরু করে পাঞ্চ। চিড়িয়াখানার কর্মীরা এই পুতুলটির নাম দিয়েছেন ‘ওরা-মামা’। পাঞ্চের কাছে এই খেলনাটিই এখন একমাত্র ভরসা ও নিরাপত্তার আশ্রয়।

Ichikawa City Zoo monkey baby
Ichikawa City Zoo monkey baby

 

বিশ্বজুড়ে সহানুভূতির ঢল Ichikawa City Zoo monkey baby

 

পুতুলকে আঁকড়ে ধরে পাঞ্চের কান্নার ভিডিও ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। নেটদুনিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা পাঞ্চের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ট্রিস্টান টেট এবং অ্যান্ড্রু টেট পাঞ্চকে কেনার জন্য আড়াই লক্ষ ডলারের প্রস্তাব দিয়ে বসেন। যদিও চিড়িয়াখানা থেকে কোনো প্রাণীকে এভাবে ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়া কতটা নৈতিক, তা নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

 

ফিরে আসার লড়াই Ichikawa City Zoo monkey baby

 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্চকে যাতে ভবিষ্যতে আবার তার দলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই তাকে এই খেলনা দেওয়া হয়েছিল। আপাতত খবর, পাঞ্চ ধীরে ধীরে অন্য বাঁদরদের সঙ্গে মেলামেশা শুরু করেছে। শুরুর দিকে কিছু বাঁদর তাকে বিরক্ত করলেও, এখন সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
মায়ের স্নেহ যে কোনো বিকল্প দিয়ে পূরণ হয় না, পাঞ্চের এই একাকীত্বের লড়াই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই নির্মম সত্য

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury