Viral Video
Viral Video

Viral Video: ৮১ বছরের নারীর সঙ্গে ২৪ বছরের যুবকের প্রেম!

Bengal Liberty: বয়স যে ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ঘটনা। ইন্টারনেটের মাধ্যমে পরিচয়, আর তারপর সুদূর সেসেনগলে গিয়ে ২৪ বছরের যুবকের সঙ্গে প্রথমবার দেখা করলেন ৮১ বছরের এক ফরাসি নারী। বিমানবন্দরে তাঁদের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

Advertisement
Advertisement

কীভাবে শুরু হয়েছিল প্রেম? (Viral Video)

ভাইরাল হওয়া প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই বছর আগে ইন্টারনেটের মাধ্যমে ওই যুবকের সঙ্গে যোগাযোগ হয়েছিল ফরাসি ওই নারীর। নিজের পারিবারিক বা হেরিটেজ সংক্রান্ত কিছু সমস্যার কথা জানিয়ে ওই নারী যুবকের সাহায্যে এগিয়ে আসেন এবং তাঁকে আর্থিকভাবে সাহায্যও করেন। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তা শুরু হয় এবং সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। অবশেষে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দীর্ঘ দুই বছর পর প্রেমিকের সঙ্গে দেখা করতে সেসেনগলে পৌঁছান ওই নারী। বিমানবন্দর চত্বরেই একে অপরকে জড়িয়ে ধরে এবং চুমু খেয়ে ভালোবাসার প্রকাশ করেন তাঁরা। উপস্থিত যাত্রীরাও এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং অনেকে মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে তাঁদের বিয়েরও পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া (Viral Video)

এই অদ্ভুত প্রেমের ভিডিও সামনে আসতেই সামাজিক মাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নেটিজেনরা এই জুটির সম্পর্কের তীব্র সমালোচনা করার পাশাপাশি অনেকেই আবার তাঁদের সমর্থনেও নানা মন্তব্য করেছেন। কেউ কেউ একে নিখাদ ভালোবাসা বলে মন্তব্য করলেও, আবার বহু ব্যবহারকারী এই বয়সের বিপুল ব্যবধান নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং মজার ছলে বিভিন্ন মন্তব্যও করেছেন।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/08/srijit-mukherji/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury