Bengal Liberty : সামনে একঝাঁক সিংহ। চারপাশে জঙ্গলের নিস্তব্ধতা (Viral Video)। আর ঠিক সেই সিংহগুলির মাঝ দিয়েই দিব্যি হেঁটে চলেছেন এক বৃদ্ধ! না দৌড়চ্ছেন, না ভয় পাচ্ছেন। এমনকি পিছন ফিরে একবার দেখারও প্রয়োজন বোধ করছেন না। দেখে মনে হবে, জঙ্গলে সিংহ নয়, পাড়ার নিরীহ বিড়াল ঘুরে বেড়াচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এখন এমনই চর্চা। ভিডিওটি সত্যি হলে দৃশ্যটি নিঃসন্দেহে অবাক করার মতো। আর যদি AI-এর কারসাজি হয়, তাহলেও নেটিজেনদের বিনোদনের খোরাক জুগিয়েছে এই ‘সিংহ-চাচা’ (Viral Video)!

জুম করতেই বদলে গেল গোটা দৃশ্য (Viral Video)
ভিডিওর শুরুটা একেবারেই স্বাভাবিক। ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গলের সুন্দর দৃশ্য। গাছপালা, খোলা জায়গা-একেবারে মনোরম পরিবেশ। কিন্তু ক্যামেরা যত জুম করতে থাকে, ততই বদলে যায় ছবিটা। দেখা যায়, জঙ্গলের মধ্যে বসে রয়েছে একঝাঁক সিংহ। সেই সিংহগুলির একেবারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। তাঁর হাঁটার ভঙ্গিতে বিন্দুমাত্র ভয় নেই। যেন সকালবেলার হাঁটতে বেরিয়েছেন। সামনে সিংহের ঝাঁক রয়েছে কি না, তাতে যেন তাঁর কোনও মাথাব্যথাই নেই।
আর সিংহগুলির আচরণও কম আশ্চর্যের নয়। তারাও বৃদ্ধকে দেখে কোনও আক্রমণ করছে না। বরং এমনভাবে বসে রয়েছে, যেন চাচাকে তারা বহুদিন ধরেই চেনে! তবে এখানেই উঠছে আসল প্রশ্ন-সত্যিই কি এমন ঘটনা ঘটেছে? নাকি পুরো ভিডিওটাই AI দিয়ে তৈরি?
আরও খবর

সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা (Viral Video)
‘চাচার সঙ্গে যমরাজের ওঠাবসা আছে!’—এমনই মজার মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সিংহ কতটা ভয়ঙ্কর প্রাণী, তা নতুন করে বলার প্রয়োজন নেই। এশীয় সিংহও অত্যন্ত শক্তিশালী শিকারি। ধারালো দাঁত, শক্তিশালী থাবা এবং আক্রমণের ক্ষমতার কারণে সিংহের কাছাকাছি যাওয়াই অত্যন্ত বিপজ্জনক। সেখানে এক বৃদ্ধের এমন নির্বিকারভাবে সিংহের ঝাঁকের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য স্বাভাবিকভাবেই চোখ কপালে তুলেছে নেটিজেনদের। একজন লিখেছেন, “মনে হচ্ছে যমরাজ ছুটিতে আছেন!” আরেকজনের মন্তব্য, “চাচার সঙ্গে যমরাজের ওঠাবসা আছে!” অন্য এক নেটিজেন আবার লিখেছেন, “চাচা তো মজাই করে দিলেন। সিংহ নয়, বিড়াল মনে হচ্ছে!”
সত্যি-মিথ্যে যা-ই হোক, ভিডিওটি যে নেটদুনিয়ায় হাসি এবং বিস্ময়-দুই-ই তৈরি করেছে, তা বলাই যায়। তবে বাস্তবে এমন পরিস্থিতির মুখোমুখি হলে ‘চাচা’র মতো সাহস দেখানোর চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ!
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/08/tmc-leader-9/


