Murshidabad Shooting Incident
Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি, মুর্শিদাবাদ: এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। বাড়ির সামনে খেলার অপরাধে একদল শিশুকে লক্ষ্য করে চলল গুলি। গুলি চালানোর অভিযোগ এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। সমীর কুমার মণ্ডল নামে ওই প্রাথমিক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আহত ছাত্র বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে (Murshidabad Shooting Incident)।

কী ঘটনা (Murshidabad Shooting Incident)?
স্থানীয় সূত্রে খবর, ধৃত সমীর কুমার মণ্ডল ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ির সামনের ফাঁকা মাঠে ১০-১২ জন শিশু প্রতিদিন ফুটবল খেলত। মাঝেমধ্যেই বল শিক্ষকের বাড়ির ভেতরে বা দরজায় গিয়ে লাগত। এই নিয়ে শিক্ষক আগে শিশুদের সতর্ক করেছিলেন। অভিযোগ, রোজকার মতো খেলার সময় বল ফের তাঁর দরজায় লাগলে তিনি মেজাজ হারিয়ে বন্দুক নিয়ে শিশুদের তাড়া করেন এবং ৪-৫ রাউন্ড গুলি চালান। পালানোর সময় এক শিশু পড়ুয়ার হাতে গুলি লাগে। যন্ত্রণায় চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আহত শিশুকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
Naushad Siddiqui: “ভোট আসতেই উত্তপ্ত পরিস্থিতি! তৃণমূলের পাশে মানুষ নেই”@MamataOfficial @AITCofficial @abhishekaitc @bengalliberty #naushadsiddiqui #indiansecularfront #MamataBanerjee #TMC #abhishekbanerjee #westbengalelection #westbengalelcetion2026 #election2026 pic.twitter.com/uxd4yvTL0O
— Bengal Liberty (@bengalliberty1) February 22, 2026
পুলিশি পদক্ষেপ (Murshidabad Shooting Incident)
ঘটনার খবর পেয়েই রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষুব্ধ জনতা তখন শিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশ অভিযুক্ত শিক্ষক সমীর কুমার মণ্ডলকে হেফাজতে নেয় এবং তাঁর বাড়ি থেকে ঘাতক বন্দুকটি বাজেয়াপ্ত করে পুলিশ। একজন শিক্ষক হয়ে শিশুদের ওপর এমন প্রাণঘাতী হামলা চালানোয় স্তম্ভিত এলাকার মানুষ।

এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। ওই বন্দুকটির লাইসেন্স ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।”

