SIR Final Roll 2026 West Bengal
Bengal Liberty Desk, kolkata :
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Roll 2026) প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। সকাল থেকেই রাজ্যজুড়ে উদ্বেগের আবহ। নিজের নাম তালিকায় আছে কি না, তা জানতে উৎসুক লক্ষ লক্ষ ভোটার। একবার চূড়ান্ত ভোটার লিস্টে নিজের নাম দেখে নিশ্চিন্ত হতে চাইছেন সকলেই। কিন্তু এখনই সেই দুশ্চিন্তা উপশম হচ্ছে না।

খুলছে না ওয়েবসাইট SIR Final Roll 2026 West Bengal
দুপুরের পর থেকে অনলাইনে তালিকা দেখার কথা জানানো হলেও, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করায় সমস্যার সৃষ্টি হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত কেউ নিজেদের নাম দেখতে পারছেন না বলে জানা যাচ্ছে। ফলে একঝলক তালিকায় নিজের নাম দেখে নিশ্চিন্ত হতে চাইলেও, এখনও সেই সুযোগ পাচ্ছেন না বহু ভোটার।
কমিশন সূত্রে জানা গেছে, কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ততক্ষণ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ ভোটারকে। তবে অনলাইন ছাড়াও জেলা প্রশাসনের দফতর, মহকুমা অফিস এবং ব্লক স্তরের অফিসে ধাপে ধাপে ভোটার তালিকার কপি রাখা হবে বলেও জানানো হয়েছে।

কীভাবে দেখবেন নিজের নাম? SIR Final Roll 2026 West Bengal
২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পেতে খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
ECINET মোবাইল অ্যাপ থেকে voters.eci.gov.in-এ লগ ইন করুন। এরপর ceowestbengal.wb.gov.in এ ক্লিক করুন। আপনার ভোটকেন্দ্রে যান আপনার BLO-এর সাথে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬: voters.eci.gov.in-এ আপনার নাম কীভাবে খুঁজে পাবেন তা এখানে দেওয়া হল ।
ECI-এর অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in দেখুন। ‘পরিষেবা’ বিভাগের অধীনে ‘ভোটার তালিকা ডাউনলোড করুন’ এ ক্লিক করুন। স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। পোর্টালে রাজ্যের জায়গায় পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন। সংশোধনের বছর – ২০২৬। রোলের ধরন – SIR চূড়ান্ত রোল ২০২৬ বেছে নিন। এরপর প্রয়োজন অনুসারে জেলা, বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং ভাষা বেছে নিন। তারপর ক্যাপচা কোডটি লিখুন। এবার তালিকা থেকে আপনার ভোটকেন্দ্রের নামটি বেছে নিন এবং ভোটার তালিকা পেতে নির্বাচিত PDF ডাউনলোড করুন।
