Rahul Gandhi Holi Celebration
Rahul Gandhi Holi Celebration

Rahul Gandhi Holi Celebration: AICC-তে রঙের উৎসব, ‘ঘৃণা মুছে ভালোবাসা ছড়ানোর উৎসব হোক এই দোল’, বার্তা রাহুলের

Bengal Liberty Desk, ৪ মার্চ, নয়াদিল্লি: আজ, বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি উৎসব। এই বিশেষ দিনে দিল্লির এআইসিসি (AICC) সদর দফতরে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে দোল উৎসবে মাতলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

রঙের উৎসবে ঘৃণা মোছার বার্তা (Rahul Gandhi Holi Celebration)-

Rahul Gandhi Holi Celebration
Rahul Gandhi Holi Celebration

উৎসবের মেজাজে রাহুল গান্ধী দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ সম্প্রীতির বার্তা দিলেন। তিনি বলেন, “সবাইকে হোলির শুভেচ্ছা। এই দোল হোক সবার জন্য ভালোবাসায় ভরা এবং ঘৃণা মুছে ফেলার দোল।” তাঁর এই বার্তার মধ্য দিয়ে রাজনৈতিক বিভেদ সরিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের ডাক দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা (Rahul Gandhi Holi Celebration)।

আরও পড়ুন (Rahul Gandhi Holi Celebration)-

Rahul Gandhi defamation case: অমিত শাহকে নিয়ে মানহানির মামলায় রাহুলের আদালত হাজিরা, অভিযোগ ভিত্তিহীন দাবি কংগ্রেস নেতার

সংসদ চত্বরে রাহুল-বিট্টু সংঘাত, ‘বিশ্বাসঘাতক বন্ধু’ বলে খোঁচা রাহুলের, (Rahul Gandhi Ravneet Singh Bittu Clash) পাল্টা ‘দেশের শত্রু’ তকমা কেন্দ্রীয় মন্ত্রীর

AICC-তে উৎসবের আমেজ (Rahul Gandhi Holi Celebration)-

Rahul Gandhi Holi Celebration
Rahul Gandhi Holi Celebration

এদিন সকাল থেকেই কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সাজো সাজো রব। রাহুল গান্ধী সেখানে পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়েন দলীয় কর্মী ও সমর্থকরা। নিজেও হাসিমুখে সকলের সঙ্গে আবির খেললেন কংগ্রেস নেতা। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে-সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বও। কর্মীদের সঙ্গে রাহুল গান্ধীর দোল খেলার ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (Rahul Gandhi Holi Celebration)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury